অপরাধীদের ধরপাকড় থেকে বুথে ‘ওয়েব কাস্টিং’, অবাধ ভোটের লক্ষ্যে মালদহ-রায়গঞ্জে কড়া দাওয়াই সিইও-র

নিউজ ডেস্ক: প্রথম দফার ভোটের কাউন্টডাউন শুরু হতেই উত্তরবঙ্গের দুই গুরুত্বপূর্ণ জেলা মালদহ ও উত্তর দিনাজপুরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। সোমবার মালদহ ও রায়গঞ্জে প্রশাসনিক বৈঠকের পর তাঁর স্পষ্ট বার্তা— কর্তব্যে সামান্য গাফিলতি দেখলেই কড়া পদক্ষেপ করবে কমিশন। একই সঙ্গে রাজ্যজুড়ে দাগী অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ-প্রশাসনকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

এদিন সকাল ৯টা নাগাদ হেলিকপ্টারে মালদহ পৌঁছন সিইও। জেলা প্রশাসনিক কার্যালয়ে সর্বদলীয় বৈঠকের পর ডিএম, এসপি এবং সমস্ত রিটার্নিং অফিসারদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। সিইও জানিয়েছেন, এবার প্রতিটি বুথের গতিবিধি সরাসরি মনিটর করতে বিধানসভা ভিত্তিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। মাইক্রো অবজারভারদের নজরদারিতে চলা এই ‘ওয়েব কাস্টিং’ সরাসরি জেলা ও রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে দেখা যাবে। অশান্তি দমনে ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিকদের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর কুইক রেসপন্স টিম (QRT) সদাপ্রস্তুত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

নিরাপত্তা বিন্যাস নিয়ে আগরওয়াল জানান, বুথের ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। রাজ্য পুলিশের কনস্টেবলরা কেবল বুথের বাইরে ভোটারদের লাইন সামলাবেন। এমনকি নির্বাচন সংক্রান্ত কর্মীদেরও বুথে ঢুকতে হলে কেন্দ্রীয় বাহিনীর অনুমতি নিতে হবে। মালদহ সফর সেরে উত্তর দিনাজপুরেও একই মেজাজে ধরা দেন সিইও। রায়গঞ্জ ও ইসলামপুর পুলিশ জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠকে তাঁর কড়া নির্দেশ— যে কোনও মূল্যে অবাধ ও ভীতিমুক্ত নির্বাচন নিশ্চিত করতে হবে। ভোটের মুখে কমিশনের এই অতি-সক্রিয়তা রাজনৈতিক মহলে যেমন স্বস্তি এনেছে, তেমনই প্রশাসনিক মহলে তৈরি করেছে ব্যাপক তৎপরতা।

Share on Social Media
  • Related Posts

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    নিউজ ডেস্ক: জয়লাভের পরেই দলের কর্মীদের জন্য কড়া শৃঙ্খলাবিধি জারি করল মালদহ জেলা বিজেপি নেতৃত্ব। জেলায় কোনোভাবেই বিজয় মিছিল করা যাবে না এবং কোনো বাজার বা স্ট্যান্ড দখল করা যাবে…

    Share on Social Media

    পদ্ম-ঘাসফুলের ঝুলি সমান হলেও খাতা খুলতে ব্যর্থ বাম-কংগ্রেস

    নিউজ ডেস্ক: আমের শহর মালদহে এবার বিধানসভা নির্বাচনের লড়াই হলো আক্ষরিক অর্থেই হাড্ডাহাড্ডি। জেলার ১২টি আসনের মধ্যে শেষ পর্যন্ত লড়াই থামল ৬-৬ সমীকরণে। ২০২১ সালের তুলনায় বিজেপি নিজের শক্তি বাড়িয়ে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.