ভোটের মুখে শহরে কড়া পুলিশি নজরদারি, উদ্ধার ১৪ লক্ষ টাকা; গোয়েন্দা জালে ৪ দাগি দুষ্কৃতী

নিউজ ডেস্ক: নির্বাচনের প্রাক্কালে শহরজুড়ে কঠোর নিরাপত্তা ও নাকা তল্লাশিতে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। গত ২৪ ঘণ্টায় বেলেঘাটা, ঠাকুরপুকুর এবং শেক্সপিয়র সরণি থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪ লক্ষ ৪১ হাজার টাকা বাজেয়াপ্ত করেছেন পুলিশকর্মীরা। এর পাশাপাশি, শহরের বিভিন্ন প্রান্ত থেকে চার দুঁদে ও দাগি অপরাধীকে গ্রেপ্তার করেছে লালবাজারের গুন্ডাদমন শাখা।

লালবাজার সূত্রে খবর, বেলেঘাটা থানার ফুলবাগান মোড়ে একটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে ১ লক্ষ ৩৩ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়। অন্যদিকে, জোকা ট্রাম ডিপোর কাছে এক ব্যক্তির থেকে ১১ লক্ষ ৫৭ হাজার টাকা বাজেয়াপ্ত করে ঠাকুরপুকুর থানার পুলিশ। এ ছাড়াও শেক্সপিয়র সরণি এলাকায় লর্ড সিনহা রোড ও এজেসি বোস রোডের সংযোগস্থল থেকে দেড় লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এই বিপুল অঙ্কের টাকার কোনও বৈধ নথি দেখাতে না পারায় তা নিয়ম অনুযায়ী আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।

আর্থিক লেনদেনের পাশাপাশি শান্তি রক্ষায় অপরাধীদের ধরপাকড়েও বিশেষ জোর দিয়েছে প্রশাসন। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্র জানিয়েছেন, গুন্ডাদমন শাখার আধিকারিকরা অভিযান চালিয়ে টালিগঞ্জের কুখ্যাত ‘ম্যান্ডেলা’, পঞ্চসায়রের বল্টু, বাঁশদ্রোণীর অর্পণ চক্রবর্তী এবং একবালপুরের শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছেন। ভোটের দিন বা তার আগে এলাকায় কোনওরকম অশান্তি পাকানোর ছক ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। লালবাজারের এই সাঁড়াশি অভিযানে রীতিমতো চাপে শহরের অপরাধী জগৎ।

Share on Social Media
  • Related Posts

    এন্টালিতে তৃণমূল কর্মী খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ; নেপথ্যে গোষ্ঠীকোন্দল নাকি ব্যবসায়িক শত্রুতা?

    নিউজ ডেস্ক: ভোট মিটলেও খাস কলকাতায় হিংসার দাপট থামছে না। এবার এন্টালিতে নৃশংস খুনের ঘটনা প্রকাশ্যে এল। বুধবার ভোরে এন্টালি থানা এলাকার রাধানাথ চৌধুরী রোডের একটি নির্মীয়মাণ আবাসনের সামনে থেকে…

    Share on Social Media

    বিজয় মিছিলে ‘বুলডোজার’ নিষিদ্ধ করল লালবাজার, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ নগরপাল

    নিউজ ডেস্ক: নির্বাচনের ফলাফল ঘোষণার পর কলকাতার শ্যামপুকুর ও নিউ মার্কেট এলাকায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজারের উপস্থিতি এবং ভাঙচুরের ঘটনায় নড়েচড়ে বসল লালবাজার। নিউ মার্কেট এলাকায় বুলডোজার দিয়ে একটি দুর্গাপূজার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.