বাংলার ভোটে বেনজির ঘটনা, ফলতা বিধানসভার সব বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ কমিশনের

নিউজ ডেস্ক: রাজ্যের নির্বাচনী ইতিহাসে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের একটি বা দুটি নয়, বরং সমস্ত বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাতে কমিশন জানিয়েছে, এই কেন্দ্রের ২৮৫টি বুথেই আগামী ২১ মে পুনরায় ভোটগ্রহণ করা হবে। ফলাফল ঘোষণা হবে ২৪ মে। বিধানসভা ভোটের ফল প্রকাশের মাত্র ৩৬ ঘণ্টা আগে এমন সিদ্ধান্তে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

গত বুধবার বঙ্গে দ্বিতীয় দফার ভোটের দিন ফলতার একাধিক বুথ থেকে ইভিএম নিয়ে কারচুপির অভিযোগ উঠেছিল। কোথাও ইভিএমের বোতামে সেলোটেপ লাগানো, আবার কোথাও আতর মাখিয়ে ভোটারদের বিভ্রান্ত করার মতো মারাত্মক অভিযোগ জমা পড়ে কমিশনের কাছে। একই ধরনের অনিয়মের অভিযোগ উঠেছিল ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিম ও বজবজের বেশ কিছু বুথেও। সেই প্রেক্ষিতে শুক্রবারই ডায়মন্ড হারবারের ৪টি এবং মগরাহাট পশ্চিমের ১১টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল কমিশন, যা শনিবার শান্তিপূর্ণভাবে মিটেছে।

তবে ফলতার ভাগ্য ঝুলেই ছিল। অবশেষে সব দিক খতিয়ে দেখে কমিশন পুরো বিধানসভা কেন্দ্রের নির্বাচনই বাতিল করে নতুন করে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক অতীতে বাংলায় কোনও একটি নির্দিষ্ট বুথ নয়, বরং গোটা বিধানসভা কেন্দ্র জুড়ে পুনরায় ভোটের নজির কার্যত নেই। কমিশনের এই কঠোর পদক্ষেপ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বার্তা দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার, ২১ মে পুনর্নির্বাচনে নিরাপত্তার ঘেরাটোপ কতটা নিশ্ছিদ্র থাকে।

Share on Social Media
  • Related Posts

    তৃণমূলের অজেয় দুর্গে ধস, দক্ষিণ ২৪ পরগনায় রূপা-বিকর্ণদের দাপটে ফুটল পদ্ম

    নিউজ ডেস্ক: দীর্ঘ দুই দশকের একাধিপত্যে ইতি। দক্ষিণ ২৪ পরগনা জেলা, যা একসময় বাম দুর্গ ভেঙে তৃণমূলের উত্থানের সোপান ছিল, সেই ‘ঘাসফুল’ গড়ে এবার থাবা বসাল বিজেপি। সোনারপুর দক্ষিণ থেকে…

    Share on Social Media

    বাংলার নির্বাচনে বেনজির ঘটনা, ফলতার ২৮৫টি বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ কমিশনের

    নিউজ ডেস্ক: রাজ্যের নির্বাচনী ইতিহাসে এক অভাবনীয় এবং নজিরবিহীন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের একটি বা দুটি নয়, বরং সমস্ত বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.