বিজয় মিছিল থেকে ফেরার পথে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, উত্তপ্ত ক্যানিং স্টেশন চত্বর

নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। সোমবার রাতে বিজয় মিছিল করে ফেরার সময় গুলিবিদ্ধ হলেন এক বিজেপি কর্মী। ক্যানিং স্টেশনের কাছেই এই ঘটনাটি ঘটেছে। আক্রান্ত কর্মীর পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে বিজেপির একটি বিজয় মিছিল আসছিল। সেই সময় আচমকাই গুলি চলে বলে অভিযোগ। বিজেপি কর্মীদের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। অতর্কিতে চলা গুলিতে এক কর্মীর পায়ে চোট লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গুলি চলার ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হয় গেরুয়া শিবির। গোসাবার জয়ী বিজেপি প্রার্থী বিকর্ণ নস্করের নেতৃত্বে ক্যানিংয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি সমর্থকরা। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ চলায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশের হস্তক্ষেপে এবং কড়া পদক্ষেপের আশ্বাসে অবরোধ ওঠে। বর্তমানে এলাকায় পুলিশ টহল দিচ্ছে। এই হামলার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে ক্যানিং থানার পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    ম্যানগ্রোভ কেটে মেছো ভেড়ি ও রিসর্ট! সুন্দরবনে বড়সড় বেআইনি দখলদারি রুখতে কড়া সমীক্ষার নির্দেশ

    নিউজ ডেস্ক: বিশ্ব ঐতিহ্যবাহী সুন্দরবনের বুক চিরে কোথায় কোথায় সবুজ ম্যানগ্রোভ বনাঞ্চল ধ্বংস করে গড়ে উঠেছে বেআইনি মেছো ভেড়ি, হোটেল কিংবা বাণিজ্যিক রিসর্ট— তা চিহ্নিত করতে এবার এক সুবৃহৎ সমীক্ষার…

    Share on Social Media

    ক্যানিংয়ে মাতলা নদীর চর দখলে কড়া প্রশাসন, এবার ভাঙা পড়বে আরও ১৩টি বেআইনি নির্মাণ, খরচ আদায় হবে মালিকদের থেকেই!

    নিউজ ডেস্ক: শুরুটা হয়েছিল ক্যানিং ২ নম্বর ব্লকে তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন বেআইনি ক্যাফেটেরিয়া গুঁড়িয়ে দিয়ে। এবার সেই একই রুটে মৌখালি সেতু সংলগ্ন এলাকায় মাতলা নদীর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.