তৃণমূলের অজেয় দুর্গে ধস, দক্ষিণ ২৪ পরগনায় রূপা-বিকর্ণদের দাপটে ফুটল পদ্ম

নিউজ ডেস্ক: দীর্ঘ দুই দশকের একাধিপত্যে ইতি। দক্ষিণ ২৪ পরগনা জেলা, যা একসময় বাম দুর্গ ভেঙে তৃণমূলের উত্থানের সোপান ছিল, সেই ‘ঘাসফুল’ গড়ে এবার থাবা বসাল বিজেপি। সোনারপুর দক্ষিণ থেকে গোসাবা, কিংবা সাগর থেকে কাকদ্বীপ— মমতার সাধের জেলায় গেরুয়া ঝড়ে একের পর এক উইকেট হারিয়েছে শাসক দল। জেলার ৩১টি আসনের মধ্যে গতবার ৩০টি তৃণমূলের দখলে থাকলেও, এবারের বিধানসভা ভোটে সেই সমীকরণ পুরোপুরি ওলটপালট হয়ে গিয়েছে।

এদিন গণনার শুরু থেকেই সোনারপুর দক্ষিণ কেন্দ্রে সবার নজর ছিল। তৃণমূল প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্রকে প্রতিটি রাউন্ডেই পিছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে যান বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়। বিকেলের মধ্যেই তাঁর জয়ের ব্যবধান প্রায় ৩০ হাজারে পৌঁছে যায়। কার্যত একই চিত্র দেখা গিয়েছে গোসাবা কেন্দ্রেও। ভোটের আগে বড়সড় ভাঙনের মুখে পড়া তৃণমূল সেখানে আর ঘুরে দাঁড়াতে পারেনি। বিজেপি প্রার্থী বিকর্ণ নস্কর সন্ধ্যা নাগাদ প্রায় ১৩ হাজার ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন।

তবে রাজনৈতিক মহলে সবথেকে বড় চমক হিসেবে দেখা দিচ্ছে সাগর ও কাকদ্বীপের ফলাফল। ভোটের ঠিক আগে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করে মমতা বন্দ্যোপাধ্যায় যে মাস্টারস্ট্রোক দিতে চেয়েছিলেন, ইভিএমে তার কোনও প্রতিফলন দেখা যায়নি। উন্নয়নের স্লোগানকে ছাপিয়ে সাগরের ভূমিপুত্র তথা মন্ত্রী বঙ্কিম হাজরাকে পরাজিত করে পদ্ম পতাকা ওড়ালো বিজেপি। সোনারপুর উত্তর কেন্দ্রেও তৃণমূলকে সরিয়ে জয়ের সরণিতে নাম তুলে নিয়েছে গেরুয়া শিবির।

যদিও মহেশতলা, বজবজ এবং মেটিয়াবুরুজের মতো সংখ্যালঘু প্রধান এলাকাগুলোতে নিজেদের দাপট বজায় রেখেছে জোড়াফুল শিবির। কুলতলিতেও জয়ী হয়েছে তৃণমূল। তবে জেলায় বিজেপির এই উত্থান এবং তৃণমূলের শক্ত ঘাঁটিতে ফাটল ধরা আগামী দিনের রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ‘অজেয়’ তকমা ঘুচিয়ে দক্ষিণ ২৪ পরগনার মাটিতেও এখন গেরুয়া আবিরের দাপট।

Share on Social Media
  • Related Posts

    বাংলার ভোটে বেনজির ঘটনা, ফলতা বিধানসভার সব বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ কমিশনের

    নিউজ ডেস্ক: রাজ্যের নির্বাচনী ইতিহাসে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের একটি বা দুটি নয়, বরং সমস্ত বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাতে…

    Share on Social Media

    বাংলার নির্বাচনে বেনজির ঘটনা, ফলতার ২৮৫টি বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ কমিশনের

    নিউজ ডেস্ক: রাজ্যের নির্বাচনী ইতিহাসে এক অভাবনীয় এবং নজিরবিহীন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের একটি বা দুটি নয়, বরং সমস্ত বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.