হাসপাতালের ওটিতে রহস্যময় সুটকেস! ২০ লক্ষ টাকা ও গয়না উদ্ধারে চাঞ্চল্য ক্যানিংয়ে

নিউজ ডেস্ক: ভোট মিটলেও টাকা উদ্ধারের রহস্য পিছু ছাড়ছে না দক্ষিণ ২৪ পরগনার। এবার কোনো গাড়ি বা নাকা পয়েন্ট নয়, খোদ হাসপাতালের অপারেশন থিয়েটার (OT) থেকে উদ্ধার হলো নগদ টাকা ও বিপুল পরিমাণ সোনার গয়না। মঙ্গলবার সকালে ক্যানিং পূর্বের মঠেরদিঘি গ্রামীণ হাসপাতালের এই ঘটনায় এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের ওটি-র ভেতরে একটি সুটকেসে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের নগদ এবং গয়না লুকানো ছিল। হাসপাতালের অপারেশন থিয়েটারের দায়িত্বে থাকা চিকিৎসক শাহরুখ খানের জিম্মায় ছিল এই সুটকেসটি। বিষয়টি জানাজানি হতেই জীবনতলা থানার পুলিশ সেখানে হানা দেয়। সুটকেস খুলতেই বেরিয়ে আসে ৫০০ টাকার একাধিক বান্ডিল, গয়না, বেশ কয়েকটি আধার কার্ড এবং একটি বিলাসবহুল গাড়ির চাবি।

তদন্তে নেমে পুলিশ চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। জানা গিয়েছে, হাসপাতালের এক অ্যাম্বুলেন্স চালক ওই সুটকেসটি চিকিৎসকের কাছে রাখতে দিয়েছিলেন। ওই চালক আবার এলাকার এক দাপুটে তৃণমূল নেতার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। প্রাথমিক অনুমান, ভোটের ফল প্রকাশের পর ‘সেফ প্যাসেজ’ না পেয়ে কালো টাকা বা বেনামি সম্পত্তি লুকোতেই হাসপাতালের অপারেশন থিয়েটারকে বেছে নেওয়া হয়েছিল।

এই খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের কর্মী ও স্থানীয় বাসিন্দারা ওটি-র সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্ত চিকিৎসক ও অ্যাম্বুলেন্স চালককে আটকে রাখার চেষ্টা করা হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট তৃণমূল নেতা বেপাত্তা। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে জীবনতলা থানার পুলিশ। হাসপাতালের পবিত্রতা নষ্ট করে কীভাবে ওটি-র ভেতর রাজনৈতিক নেতার টাকা রাখা হলো, তা নিয়ে প্রশাসনের অন্দরেও প্রশ্নের পাহাড় জমেছে।

Share on Social Media
  • Related Posts

    ম্যানগ্রোভ কেটে মেছো ভেড়ি ও রিসর্ট! সুন্দরবনে বড়সড় বেআইনি দখলদারি রুখতে কড়া সমীক্ষার নির্দেশ

    নিউজ ডেস্ক: বিশ্ব ঐতিহ্যবাহী সুন্দরবনের বুক চিরে কোথায় কোথায় সবুজ ম্যানগ্রোভ বনাঞ্চল ধ্বংস করে গড়ে উঠেছে বেআইনি মেছো ভেড়ি, হোটেল কিংবা বাণিজ্যিক রিসর্ট— তা চিহ্নিত করতে এবার এক সুবৃহৎ সমীক্ষার…

    Share on Social Media

    ক্যানিংয়ে মাতলা নদীর চর দখলে কড়া প্রশাসন, এবার ভাঙা পড়বে আরও ১৩টি বেআইনি নির্মাণ, খরচ আদায় হবে মালিকদের থেকেই!

    নিউজ ডেস্ক: শুরুটা হয়েছিল ক্যানিং ২ নম্বর ব্লকে তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন বেআইনি ক্যাফেটেরিয়া গুঁড়িয়ে দিয়ে। এবার সেই একই রুটে মৌখালি সেতু সংলগ্ন এলাকায় মাতলা নদীর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.