উদ্বোধন হলেও ভেসেল নেই, পূজালির রাজীবঘাটে ক্ষোভ! ভুটভুটিতেই প্রাণের ঝুঁকি

নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যে ভারতীয় জনতা পার্টির (BJP) নয়া সরকারের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং পূজালির রাজীবপুর কংক্রিটের জেটিঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। তবে সেই উৎসবের আবহ কাটতে না কাটতেই সামনে এল চরম প্রশাসনিক উদাসীনতার এক ভয়ঙ্কর চিত্র। উদ্বোধনের আজ ঠিক সাত দিন পার হলেও, সেই সুদৃশ্য কংক্রিটের ঘাটে এখনও চালু হয়নি কোনো সরকারি বা বেসরকারি ভেসেল পরিষেবা।

স্বাভাবিকভাবেই, প্রতিদিনের যাতায়াতকারী যাত্রীদের মনে জমছে ক্ষোভ ও প্রশ্ন। রাজীবঘাট থেকে উলুবেড়িয়া যাতায়াতের জন্য সাধারণ মানুষকে এখনও সেই পুরনো দিনের মতোই প্রাণের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ও বিপজ্জনক ভুটভুটিতেই নদী পারাপার করতে হচ্ছে। যাত্রীদের প্রশ্ন, “ভেসেল যদি চালুই না করা যায়, তাহলে ঘটা করে শুধুমাত্র জেটিঘাট উদ্বোধনের নাটক করে লাভ কী হল?” এই অব্যবস্থার জেরে বিজেপির স্থানীয় এবং জেলা নেতৃত্বকেও প্রতিদিন সাধারণ মানুষের তীক্ষ্ণ সমালোচনা ও ক্ষোভের মুখে পড়তে হচ্ছে।

স্থানীয় বিজেপির পূজালি মণ্ডল সভাপতি গৌতম পাত্র ক্ষোভের সুরে জানান, “তৃণমূল আমলে এই জেটিঘাট তৈরি করে বছরের পর বছর ফেলে রাখা হয়েছিল। আমাদের সরকার ক্ষমতায় আসার পর দ্রুত এর উদ্বোধনের উদ্যোগ নিয়েছে, যা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু উদ্বোধনের সময় স্বয়ং পরিবহণ মন্ত্রী ঘোষণা করেছিলেন যে যাত্রীদের নিরাপদ যাতায়াতের জন্য দ্রুত ভেসেল দেওয়া হবে। তবে বাস্তবে তা এখনও চালু হয়নি। এর ফলে এলাকার বাসিন্দারা আমাদের দেখলেই প্রতিদিন সমালোচনা করছেন।” এই পরিস্থিতি সামাল দিতে তিনি দলের ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি সোমা ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং মন্ত্রীর নজরে আনার জন্য অনুরোধ জানিয়েছেন।

এদিকে, বিজেপির জেলা সভাপতি সোমা ঘোষ জানিয়েছেন, “আমরা ইতিপূর্বেই পরিবহণ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে গোটা বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করেছি। পরিবহণ মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে রাজীবঘাট সহ রাজ্যের মোট ১০টি গুরুত্বপূর্ণ জেটিঘাটের জন্য ২০টি নয়া ভেসেলের অর্ডার দেওয়া হয়েছে। সেই ভেসেলগুলি হাতে এলেই দ্রুত পরিষেবা চালু করা হবে।” স্থানীয় যাত্রীদের দাবি, যত দ্রুত সম্ভব এই প্রশাসনিক টালবাহানা কাটিয়ে পূজালির রাজীবঘাট থেকে উলুবেড়িয়া পর্যন্ত ভুটভুটির পরিবর্তে নিরাপদ ভেসেল পরিষেবা চালু করা হোক।

Share on Social Media
  • Related Posts

    পাইপলাইন মেরামতির জেরে বজবজে বন্ধ পানীয় জল, পাম্প পুড়ে ‘নির্জলা’ জয়নগরের ৬টি ওয়ার্ডও

    নিউজ ডেস্ক: ছুটির মেজাজের মুখেই চরম জলকষ্টের মুখে পড়তে চলেছেন বজবজ ও জয়নগর-মজিলপুর পুর এলাকার বাসিন্দারা। একদিকে পাইপলাইনে জরুরি মেরামতি, অন্যদিকে পাম্প পুড়ে যাওয়া— এই জোড়া ফলায় জেরবার দক্ষিণ ২৪…

    Share on Social Media

    নেশার প্রতিবাদ করায় গৃহবধূর শ্লীলতাহানি! দুই সন্তানের সামনে বাঁশ দিয়ে মারধর মহেশতলায়

    নিউজ ডেস্ক: ঘরের বাইরে নেশার আসর, আর তার প্রতিবাদ করতেই এক গৃহবধূর ওপর নেমে এল নারকীয় অত্যাচার। দুই নাবালক সন্তানের সামনেই ওই গৃহবধূকে শ্লীলতাহানি ও বাঁশের চেলা দিয়ে বেধড়ক মারধর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.