ট্যাক্সি থেকেই দেদার বন্দুক-কার্তুজ উদ্ধার! নিশ্চিন্দায় এসটিএফের বড় সাফল্য, আটক চালক

নিউজ ডেস্ক: কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর তৎপরতায় ভেস্তে গেল বিশাল এক অস্ত্র পাচারের ছক। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার অভয়নগরে অভিযান চালিয়ে একটি নীল-সাদা ট্যাক্সি থেকে উদ্ধার করা হল একঝাঁক আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ। বুধবার গভীর রাতে নিশ্চিন্দা থানার পুলিশকে সঙ্গে নিয়ে এই যৌথ অভিযান চালায় এসটিএফ-এর বিশেষ দল।

পুলিশ সূত্রের খবর, বুধবার রাতে গোপন খবর পেয়েই অভয়নগর এলাকায় ট্যাক্সিটিকে ঘিরে ফেলে যৌথ টিম। এরপর গাড়িতে তল্লাশি চালাতে বের হয়ে আসে পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং ২৯ রাউন্ড তাজা কার্তুজ! ঘটনার পরই বরানগরের অশোকগড়ের বাসিন্দা, ট্যাক্সিচালক রাজেশ কানোয়ারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশ তাঁকে সাক্ষী হিসেবে দেখছে এবং ট্যাক্সিটিকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে।

উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় পৌঁছানোর কথা ছিল এবং এর নেপথ্যে কোন বড় অপরাধ চক্র জড়িয়ে রয়েছে— তা খতিয়ে দেখছেন এসটিএফ-এর আধিকারিকরা। এই অস্ত্র চালানের মাস্টারমাইন্ড কে, তা খুঁজে বের করতে ধৃত চালককে দফায় দফায় জেরা করা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে হয়ে রাজ্যে সুপুরি পাচার! ২০০ কোটির প্রতারণায় গ্রেফতার মহিলা ‘কিংপিন’

    নিউজ ডেস্ক: রাজ্যের বুকে এক বিশাল সুপুরি পাচার চক্রের পর্দাফাঁস করল শুল্ক দপ্তর (Customs)। অবাক করা বিষয় হলো, এই আস্ত আন্তর্জাতিক পাচার সিন্ডিকেটের মূল মাথা হিসেবে উঠে এসেছে এক মহিলার…

    Share on Social Media

    ভোর ৬টা থেকেই পরিষেবা, রাতেও সময় বৃদ্ধি! ব্লু ও গ্রিন লাইনে মেট্রোর বড় সিদ্ধান্ত

    নিউজ ডেস্ক: নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের বড় উপহার। এবার থেকে আরও সকালে মিলবে ট্রেন, আর রাতের শেষ ট্রেনের সময়ও বাড়ানো হচ্ছে। আগামী সোমবার থেকে ব্লু লাইন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    গঙ্গাসাগরকে ‘জাতীয় মেলা’র স্বীকৃতি দিতে দিল্লিতে দরবার, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে সাংসদ বাপি হালদার

    গঙ্গাসাগরকে ‘জাতীয় মেলা’র স্বীকৃতি দিতে দিল্লিতে দরবার, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে সাংসদ বাপি হালদার

    প্রেম, পরিণতি ও সামাজিক টানাপোড়েন! মধ্যমগ্রামের হোটেলে ঝুলন্ত দেহ উদ্ধারের নেপথ্যে লিভ-ইন সম্পর্কের জটিলতা

    প্রেম, পরিণতি ও সামাজিক টানাপোড়েন! মধ্যমগ্রামের হোটেলে ঝুলন্ত দেহ উদ্ধারের নেপথ্যে লিভ-ইন সম্পর্কের জটিলতা

    ট্যাক্সি থেকেই দেদার বন্দুক-কার্তুজ উদ্ধার! নিশ্চিন্দায় এসটিএফের বড় সাফল্য, আটক চালক

    ট্যাক্সি থেকেই দেদার বন্দুক-কার্তুজ উদ্ধার! নিশ্চিন্দায় এসটিএফের বড় সাফল্য, আটক চালক

    ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে হয়ে রাজ্যে সুপুরি পাচার! ২০০ কোটির প্রতারণায় গ্রেফতার মহিলা ‘কিংপিন’

    ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে হয়ে রাজ্যে সুপুরি পাচার! ২০০ কোটির প্রতারণায় গ্রেফতার মহিলা ‘কিংপিন’

    ভোর ৬টা থেকেই পরিষেবা, রাতেও সময় বৃদ্ধি! ব্লু ও গ্রিন লাইনে মেট্রোর বড় সিদ্ধান্ত

    ভোর ৬টা থেকেই পরিষেবা, রাতেও সময় বৃদ্ধি! ব্লু ও গ্রিন লাইনে মেট্রোর বড় সিদ্ধান্ত

    রাজ্যের ১৪৮টি পুরসভা ও উন্নয়ন পর্ষদে নবান্নের নজিরবিহীন ‘স্পেশাল অডিট’, নামছেন উচ্চপদস্থ কর্তারা

    রাজ্যের ১৪৮টি পুরসভা ও উন্নয়ন পর্ষদে নবান্নের নজিরবিহীন ‘স্পেশাল অডিট’, নামছেন উচ্চপদস্থ কর্তারা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.