নামাজে যাওয়ার পথে গুলিতে ঝাঁঝরা ব্যবসায়ী, রক্তাক্ত শ্যুটআউটে কাঁপল বার্নপুর

জানুয়ারি ২৪, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, আসানসোল:
শনিবার সাতসকালে প্রকাশ্য রাস্তায় শ্যুটআউট। নামাজ পড়তে যাওয়ার পথে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে খুন হলেন এক ব্যবসায়ী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বার্নপুরের হীরাপুর এলাকায়। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শরিফউদ্দিন। তাঁর বাড়ি হীরাপুর থানার নার্সিংবাঁধ এলাকায়। সেখানেই তাঁর একটি হার্ডওয়্যারের দোকান রয়েছে। প্রতিদিনের মতো শনিবার ভোরে নামাজ পড়তে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। সেই সময় আচমকাই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।
গুলিবিদ্ধ অবস্থায় রক্তাক্ত শরিফউদ্দিনকে দ্রুত উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হামলা বলেই মনে করা হচ্ছে। ব্যবসায়িক শত্রুতা না কি অন্য কোনও ব্যক্তিগত কারণে এই খুন—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ।

Share on Social Media
  • Related Posts

    আসানসোল-সহ শিল্পাঞ্চলে ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ

    নিউজ ডেস্ক: বুধবারের পর বৃহস্পতিবার বিকেলেও প্রবল ঝড়বৃষ্টি আর বজ্রপাতে লন্ডভন্ড হয়ে গেল আসানসোল, চিত্তরঞ্জন, রানিগঞ্জ ও জামুড়িয়া শিল্পাঞ্চল। বুধবার বিকেলে প্রায় ৫০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া কালবৈশাখীর দাপটে গোটা…

    Share on Social Media

    রবিবার আসানসোল ডিভিশনে ট্রেন বিভ্রাট, লাইন রক্ষণাবেক্ষণের জেরে বাতিল একগুচ্ছ মেমু ও ডেমু

    নিউজ ডেস্ক: হাওড়ার পর এবার ট্রেন চলাচলে কোপ আসানসোল ডিভিশনে। রেললাইনের নিরাপত্তা এবং পরিকাঠামো খতিয়ে দেখতে রবিবার, ৮ মার্চ আসানসোল ডিভিশনের বিভিন্ন সেকশনে জরুরি ‘ডিস্ট্রেসিং ব্লক’-এর কাজ চালানো হবে। আর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.