নেশায় বুঁদ আকাশ, মালদহের পুর-ইঞ্জিনিয়ারের সংগ্রহে ১৯৫ দেশের ডাকটিকিট, গ্যালারিতে বিরল ইতিহাস

নিজস্ব সংবাদদাতা, মালদহ: পেশায় তিনি কলম আর নকশার মানুষ, মালদহ ইংলিশবাজার পুরসভার বৈদ্যুতিক বিভাগের ইঞ্জিনিয়ার। কিন্তু অফিসের ফাইল আর বিদ্যুতের হিসেব নিকেশের বাইরে আকাশ চক্রবর্তীর এক অন্য জগত রয়েছে। গত কয়েক দশকে তিলে তিলে তিনি গড়ে তুলেছেন এক বিস্ময়কর ডাকটিকিটের সংগ্রহশালা। তাঁর অ্যালবামে ঠাঁই পেয়েছে বিশ্বের ১৯৫টি দেশের বিরল সব ডাকটিকিট। এমনকি স্বীকৃতি না পাওয়া বহু ছোট দ্বীপপুঞ্জের নিজস্ব টিকিটও সযত্নে সাজিয়ে রেখেছেন তিনি।

আকাশের এই নেশা কেবল জমানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রতিটি দেশের ইতিহাস আর বৈশিষ্ট্য তাঁর নখদর্পণে। তাঁর সংগ্রহে যেমন রয়েছে মহাত্মা গান্ধীর সার্ধশতবর্ষ বা মেসোপটেমিয়ার যুদ্ধের স্মৃতিমাখা টিকিট, তেমনই রয়েছে প্রথম বিশ্বযুদ্ধে লড়া ভারতীয় সেনাদের সম্মান জানিয়ে প্রকাশিত বিশেষ ডাকটিকিট। রাজা পৃথ্বীরাজ চৌহান থেকে শুরু করে বাংলা সাহিত্যের উজ্জ্বল জ্যোতিষ্ক বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায় বা পরিচালক ঋতুপর্ণ ঘোষ— ডাকবিভাগের প্রকাশিত হরেক স্মৃতি-স্মারক তাঁর অ্যালবামের শোভা বাড়াচ্ছে।

ইঞ্জিনিয়ার আকাশবাবুর সংগ্রহের বড় অংশ জুড়ে রয়েছে বিদেশের বৈচিত্র্য। তিনি দেখালেন আলবেনিয়ার বিশেষ টিকিট, কিংবা গাম্বিয়ার সেই বহুমূল্য ‘গোল্ড প্লেটেড’ ডাকটিকিট। জাপানের নিপ্পন লেখা কুকুরের ছবিওয়ালা টিকিট হোক বা কাতারের গোলাকার টিকিট— আকাশের ঝোলায় সব মজুত। তাঁর কথায়, “কৈশোর থেকেই এই নেশা আমায় পেয়ে বসেছে। উপার্জনের একটা অংশ আমি পোস্টাল ডিপার্টমেন্টের বিশেষ অ্যাকাউন্টে রাখি নতুন নতুন মিন্ট টিকিট সংগ্রহের জন্য।”

পুরসভার চারতলায় আকাশের এই শখের কথা জানেন খোদ চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীও। তিনি বলেন, “কাজের চাপের মাঝে এমন শখ মনকে সতেজ রাখে। আমাদের এই নবীন ইঞ্জিনিয়ারের সংগ্রহের নেশা অন্যদেরও উৎসাহিত করবে।” কাজের ফাঁকে যখনই সময় পান, দেশ-বিদেশের ইতিহাসের এই ছোট ছোট রঙিন টুকরোগুলো নিয়ে চর্চায় মেতে ওঠেন আকাশ।

Share on Social Media
  • Related Posts

    উত্তরবঙ্গে আজ ‘কমলা সতর্কতা’, উইকএন্ডে ফের ভিজবে গোটা বাংলা! একলাফে বাড়ছে তাপমাত্রাও

    নিউজ ডেস্ক: রোদ-ঝলমলে সোমবার দেখে যাঁরা ভেবেছিলেন দুর্যোগ কেটে গিয়েছে, তাঁদের জন্য দুঃসংবাদ শোনাল আলিপুর আবহাওয়া দফতর। চৈত্র মাস পড়লেও পিছু ছাড়ছে না অকাল বৃষ্টি। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া ফলায়…

    Share on Social Media

    ভোটপর্বে কড়াকড়ি! শুক্রবারের মধ্যে সমস্ত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ কমিশনের

    নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আগামী ২৭ মার্চ, শুক্রবারের মধ্যে রাজ্যের সমস্ত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র নিকটবর্তী থানায় জমা করার নির্দেশ দেওয়া…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    বর্ষার আগেই সতর্ক পাহাড়িয়া রেল! টয়ট্রেনের পথ সুরক্ষিত রাখতে শুরু ‘প্রি-মনসুন ড্রাইভ’

    বর্ষার আগেই সতর্ক পাহাড়িয়া রেল! টয়ট্রেনের পথ সুরক্ষিত রাখতে শুরু ‘প্রি-মনসুন ড্রাইভ’

    বুনো শুয়োরের হামলা থেকে শিশুকে বাঁচাল ‘ভুলি’, নাড়িভুঁড়ি বেরিয়েও লড়াকু মেজাজে এলাকার ‘মেগাস্টার’

    বুনো শুয়োরের হামলা থেকে শিশুকে বাঁচাল ‘ভুলি’, নাড়িভুঁড়ি বেরিয়েও লড়াকু মেজাজে এলাকার ‘মেগাস্টার’

    “বাবা বিজেপি, মেয়ে কেন যুবসাথীর টাকা পাবে?”— হরিণঘাটায় কিশোরীকে ‘হুমকি’ ও বাবাকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে

    “বাবা বিজেপি, মেয়ে কেন যুবসাথীর টাকা পাবে?”— হরিণঘাটায় কিশোরীকে ‘হুমকি’ ও বাবাকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে

    শিক্ষক-সংকট ও লাইব্রেরিয়ানের ‘মারধর’, বোলপুর শৈলবালা স্কুলে তুলকালাম! অভিযুক্তকে গণধোলাই অভিভাবকদের

    শিক্ষক-সংকট ও লাইব্রেরিয়ানের ‘মারধর’, বোলপুর শৈলবালা স্কুলে তুলকালাম! অভিযুক্তকে গণধোলাই অভিভাবকদের

    উত্তরবঙ্গে আজ ‘কমলা সতর্কতা’, উইকএন্ডে ফের ভিজবে গোটা বাংলা! একলাফে বাড়ছে তাপমাত্রাও

    উত্তরবঙ্গে আজ ‘কমলা সতর্কতা’, উইকএন্ডে ফের ভিজবে গোটা বাংলা! একলাফে বাড়ছে তাপমাত্রাও

    সিঙ্গুর আন্দোলনের ‘বিকৃত ইতিহাস’ পাঠ্যবইয়ে! জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মামলাকারী

    সিঙ্গুর আন্দোলনের ‘বিকৃত ইতিহাস’ পাঠ্যবইয়ে! জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে মামলাকারী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.