সপ্তাহান্তে জলকষ্টে দক্ষিণ কলকাতা, শনি-রবি বন্ধ থাকবে গার্ডেনরিচ প্রকল্প, জেনে নিন কোন কোন এলাকা প্রভাবিত

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আগামী শনিবার ছুটির মেজাজে বাদ সাধতে পারে জলকষ্ট। দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ এবং সংযুক্ত এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। গার্ডেনরিচ জলপ্রকল্পের জরুরি মেরামতির জন্য আগামী ৩১ জানুয়ারি, শনিবার সকালের পর থেকে বন্ধ থাকবে পরিষেবা। পরিস্থিতি স্বাভাবিক হবে পরের দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি, রবিবার সকাল থেকে।

পুরসভা সূত্রে খবর, গার্ডেনরিচ জলপ্রকল্পের পাইপলাইনে বেশ কিছু ফাটল ও ছিদ্র দেখা দিয়েছে, যার ফলে অপচয় হচ্ছে বিপুল পরিমাণ পানীয় জল। গরমের মরসুম শুরু হওয়ার আগেই সেই ছিদ্র মেরামত এবং পাম্পিং স্টেশনগুলোর রক্ষণাবেক্ষণের কাজ সেরে ফেলতে চাইছে পুর কর্তৃপক্ষ। আজ, বৃহস্পতিবারই এ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করছে কলকাতা পুরসভা।

কখন বন্ধ থাকবে জল? শনিবার সকাল ৬টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত জল সরবরাহ স্বাভাবিক থাকবে। তার পরেই পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। ১ ফেব্রুয়ারি, রবিবার সকাল থেকে ফের স্বাভাবিক ছন্দে ফিরবে সরবরাহ।

প্রভাবিত হবে কোন কোন এলাকা? কালীঘাট, রানিকুঠি, গরফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, বাঁশদ্রোণী, পর্ণশ্রী ও মেটিয়াবুরুজ-সহ মোট ৯টি বরোর বিস্তীর্ণ এলাকায় জল মিলবে না। তালিকায় রয়েছে যাদবপুর, টালিগঞ্জ, কসবা, ঠাকুরপুকুর ও জোকার মতো এলাকাও। শুধু কলকাতা নয়, গার্ডেনরিচ প্রকল্পের ওপর নির্ভরশীল মহেশতলা ও বজবজ পুরসভা এলাকাতেও এই সময় জল সরবরাহ বিঘ্নিত হবে।

পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগ জানিয়েছে, গরমকালে জলের চাহিদা এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়, তাই ফেব্রুয়ারির শুরুতেই এই সংস্কারের কাজ সেরে রাখা হচ্ছে। জরুরি প্রয়োজনে বিভিন্ন এলাকায় জলের গাড়ি পাঠানোর ব্যবস্থাও রাখছে পুরসভা। তবে সাধারণ মানুষকে আগেভাগেই প্রয়োজনীয় জল মজুত করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    নিউজ ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই সীমান্ত সুরক্ষা নিয়ে বড়সড় পদক্ষেপ করল নবান্ন। ভারত-বাংলাদেশ সীমান্তের অসুরক্ষিত এলাকাগুলিতে দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করতে চায় প্রশাসন।…

    Share on Social Media

    নিউটাউনে বিজেপি কর্মী খুন, সল্টলেকে ঘরছাড়া তৃণমূল কাউন্সিলর; বিধাননগর জুড়ে চূড়ান্ত অশান্তি

    নিউজ ডেস্ক: নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে বিধাননগর ও নিউটাউন এলাকা। মঙ্গলবার বিকেলে নিউটাউনের বালিগড়িতে মধু মণ্ডল (৪৫) নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.