-
জন্ম ও শুরু: ১৯৫৯ সালে মহারাষ্ট্রের আহমেদনগরে জন্ম। কাকা শরদ পওয়ারের হাত ধরে আশির দশকে রাজনীতিতে হাতেখড়ি।
-
সংসদীয় অভিষেক: ১৯৯১ সালে বারামতী লোকসভা কেন্দ্র থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন। পরে বিধানসভায় ফিরে এসে মহারাষ্ট্রের রাজনীতিতে মন দেন।
-
মন্ত্রিত্বের অভিজ্ঞতা: ১৯৯১ সাল থেকে মহারাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ দফতর (কৃষি, জলসম্পদ, বিদ্যুৎ) সামলেছেন।
-
উপমুখ্যমন্ত্রী পদ: ২০১০ সালে প্রথমবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হন। পরবর্তীকালে বিভিন্ন জোট সরকারের আমলে মোট পাঁচবার এই পদে আসীন হয়ে রেকর্ড গড়েন।
-
২০১৯-এর সেই নাটকীয় শপথ: সাতসকালে দেবেন্দ্র ফডণবীসের সঙ্গে হাত মিলিয়ে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে গোটা দেশকে চমকে দিয়েছিলেন। যদিও সেই সরকার স্থায়ী হয়নি।
-
এনসিপি-তে ভাঙন: ২০২৩ সালে কাকা শরদ পওয়ারের সঙ্গে রাজনৈতিক মতভেদের জেরে এনসিপি ভেঙে বেরিয়ে আসেন এবং বিজেপির নেতৃত্বাধীন ‘মহাজুটি’ সরকারে যোগ দেন।
-
পাওয়ার গেম: মৃত্যুর আগে পর্যন্ত তিনি মহারাষ্ট্রের রাজনীতিতে ‘দাদা’ হিসেবে পরিচিত ছিলেন, যাঁর প্রভাব ছিল প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে।
সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ
নিউজ ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই সীমান্ত সুরক্ষা নিয়ে বড়সড় পদক্ষেপ করল নবান্ন। ভারত-বাংলাদেশ সীমান্তের অসুরক্ষিত এলাকাগুলিতে দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করতে চায় প্রশাসন।…