চেম্বারে ঢুকে হাতুড়ে ডাক্তারকে কুপিয়ে খুন, রক্তমাখা অস্ত্র হাতে সোজা থানায় হাজির যুবক

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: রোগী দেখার মাঝেই রক্তক্ষয়ী কাণ্ড। চেম্বারে ঢুকে এক হাতুড়ে ডাক্তারকে এলোপাথাড়ি কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমান শহরের বাদামতলা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে শিউরে ওঠার মতো বিষয় হলো, খুনের পর রক্তমাখা কাটারি হাতে নিয়ে যুবক নিজেই হাজির হন বর্ধমান থানায়। পুলিশের কাছে তাঁর স্বীকারোক্তি, “আমি এইমাত্র একজনকে খুন করে এলাম।”

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম রাজা ভৌমিক। বাদামতলা এলাকায় হাতুড়ে ডাক্তার হিসেবে দীর্ঘদিনের পসার ছিল তাঁর। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ তিনি নিজের চেম্বারে রোগী দেখছিলেন। সেই সময় জীবন রুইদাস নামে এক যুবক কাঁধের ব্যাগ নিয়ে সেখানে ঢোকেন। কিছু বুঝে ওঠার আগেই ব্যাগ থেকে কাটারি বার করে রাজার ওপর চড়াও হন তিনি। এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অবস্থায় চেম্বারেই লুটিয়ে পড়েন ওই চিকিৎসক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খুনের পর জীবন নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করলে পুলিশ তাঁকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধার করা হয় রক্তাক্ত দেহটি। ময়নাতদন্তের জন্য দেহ বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন পুলিশকে জানিয়েছেন, মাসখানেক আগে ওই চিকিৎসকের ‘ভুল চিকিৎসায়’ তাঁর ঠাকুমার মৃত্যু হয়েছিল। সেই শোক এবং আক্রোশ থেকেই প্রতিশোধ নিতে তিনি এই খুনের পরিকল্পনা করেন।

পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এটি নিছকই প্রতিশোধ নাকি এর পিছনে যুবকের কোনো মানসিক বিকার বা অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    নিউজ ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই সীমান্ত সুরক্ষা নিয়ে বড়সড় পদক্ষেপ করল নবান্ন। ভারত-বাংলাদেশ সীমান্তের অসুরক্ষিত এলাকাগুলিতে দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করতে চায় প্রশাসন।…

    Share on Social Media

    বিজেপির ঝাণ্ডা লাগিয়ে আইন ভাঙলেই কড়া ব্যবস্থা, অপরাধীদের ‘রং’ না দেখে গ্রেপ্তারের নির্দেশ ডিজিপি-র

    নিউজ ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের আবহে আইন-শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করতে রাজি নয় প্রশাসন। মঙ্গলবার সব জেলার পুলিশ সুপার ও শীর্ষ কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    জাতীয় সড়কের ধারে শতাধিক জমির নথি উদ্ধার, রাজ্যে পালাবদলের জেরেই কি প্রমাণ লোপাট?

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে তৎপর নবান্ন, বিএসএফ-কে জমি হস্তান্তরে গতি আনার নির্দেশ

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    আমডাঙায় বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যরাতে তাণ্ডব, ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে হুঁশিয়ারি অর্জুনের

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা

    ‘ফলতার ত্রাস’ জাহাঙ্গিরের ডেরায় গণরোষ, বিলাসবহুল কার্যালয় গুঁড়িয়ে দিল জনতা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.