বোনের ‘পলায়ন’, আক্রোশে প্রেমিকের বাড়ি জ্বালিয়ে শ্রীঘরে দাদা

নিজস্ব প্রতিবেদন, বালুরঘাট: বিবাহিত বোনের প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ‘প্রতিশোধ’ নিতে হুলুস্থুল কাণ্ড বালুরঘাটে। বোনের প্রেমিকের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের আমরাইল গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উন্মত্ত যুবককে পাকড়াও করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন গ্রামবাসীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অমিত মাহাত। অমিতের বোনের বিয়ে হয়েছিল কয়েক বছর আগে, বর্তমানে তাঁর একটি সন্তানও রয়েছে। অমিতের বোনজামাই কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। অভিযোগ, সেই সুযোগেই গ্রামেরই এক অবিবাহিত যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ওই গৃহবধূ। গত রবিবার তিনি সেই প্রেমিকের সঙ্গে ঘর ছাড়েন। বিষয়টি মেনে নিতে পারেনি বধূর বাপের বাড়ির লোক। মঙ্গলবার সন্ধ্যায় ক্ষোভের আগুনে ফুটতে থাকা অমিত সোজা পৌঁছে যান বোনের প্রেমিকের বাড়িতে।

অভিযোগ, সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আলমারি ও আসবাবপত্র ভাঙচুর শুরু করেন অমিত। রাগের মাথায় বাড়িতে আগুনও লাগিয়ে দেন তিনি। আগুনের লেলিহান শিখা দেখে গ্রামবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং অমিতকে হাতেনাতে ধরে ফেলেন। এরপরই ক্ষিপ্ত জনতা তাঁকে একটি খুঁটিতে বেঁধে গণপিটুনি দেয়। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ জখম অবস্থায় অমিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সুস্থ হওয়ার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Share on Social Media
  • Related Posts

    মঙ্গলবার কালবৈশাখীর তাণ্ডব! দক্ষিণ ও উত্তরবঙ্গের ৮ জেলায় ‘কমলা’ সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়া

    নিউজ ডেস্ক: ছুটির রেশ কাটতে না কাটতেই ফের প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটি রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। পরিস্থিতি বিবেচনা করে উত্তর ও…

    Share on Social Media

    রেশনে চিনি কি ব্রাত্য? ৩১ মার্চের পর বরাদ্দ ঘিরে ধোঁয়াশা, আশঙ্কায় ৫ কোটি অন্ত্যোদয় উপভোক্তা

    নিউজ ডেস্ক: ভোটমুখী বাংলায় এবার কি রেশন কার্ডে সস্তায় চিনি পাওয়াও বন্ধ হতে চলেছে? কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক পদক্ষেপ ঘিরে অন্তত তেমনই আশঙ্কা দানা বেঁধেছে। ৩১ মার্চের পর থেকে রেশনে ভরতুকিযুক্ত…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    সিএএ-র কবচে জামিন বাংলাদেশি মহিলার! বনগাঁয় নাগরিকত্ব নিয়ে তৃণমূল-বিজেপি তর্জা তুঙ্গে

    সিএএ-র কবচে জামিন বাংলাদেশি মহিলার! বনগাঁয় নাগরিকত্ব নিয়ে তৃণমূল-বিজেপি তর্জা তুঙ্গে

    মঙ্গলবার কালবৈশাখীর তাণ্ডব! দক্ষিণ ও উত্তরবঙ্গের ৮ জেলায় ‘কমলা’ সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়া

    মঙ্গলবার কালবৈশাখীর তাণ্ডব! দক্ষিণ ও উত্তরবঙ্গের ৮ জেলায় ‘কমলা’ সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়া

    রক্তের আকালে ‘মরার ওপর খাঁড়ার ঘা’! মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ৮১ কর্মী ভোটের ডিউটিতে

    রক্তের আকালে ‘মরার ওপর খাঁড়ার ঘা’! মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ৮১ কর্মী ভোটের ডিউটিতে

    রেশনে চিনি কি ব্রাত্য? ৩১ মার্চের পর বরাদ্দ ঘিরে ধোঁয়াশা, আশঙ্কায় ৫ কোটি অন্ত্যোদয় উপভোক্তা

    রেশনে চিনি কি ব্রাত্য? ৩১ মার্চের পর বরাদ্দ ঘিরে ধোঁয়াশা, আশঙ্কায় ৫ কোটি অন্ত্যোদয় উপভোক্তা

    তেলের আকাল ও ভোটের ডিউটি: জোড়া ফলায় বিদ্ধ রাজ্যের গণপরিবহণ, নাজেহাল আমজনতা

    তেলের আকাল ও ভোটের ডিউটি: জোড়া ফলায় বিদ্ধ রাজ্যের গণপরিবহণ, নাজেহাল আমজনতা

    বালি জুট মিল কোয়ার্টারে হাড়হিম করা ঘটনা! স্ত্রীকে খুনের পর তিন সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর

    বালি জুট মিল কোয়ার্টারে হাড়হিম করা ঘটনা! স্ত্রীকে খুনের পর তিন সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.