পকেটে মোবাইল ফোন, পরীক্ষা শেষের ১০ মিনিট আগে কাটোয়ায় ধরা পড়ল মাধ্যমিক পরীক্ষার্থী

কাটোয়া: পর্ষদের কড়া নির্দেশিকা আর বারংবার তল্লাশি— কোনও কিছুকেই তোয়াক্কা না করে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢুকে পড়েছিল এক পরীক্ষার্থী। শুক্রবার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা চলাকালীন কাটোয়া ডিডিসি গার্লস হাইস্কুলে এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। পরীক্ষা শেষ হওয়ার ঠিক দশ মিনিট আগে ওই ছাত্রের পকেট থেকে স্মার্টফোনটি উদ্ধার করেন স্কুল কর্তৃপক্ষ। খবর দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদে। বিকেলেই বোর্ডের প্রতিনিধিরা এসে ফোনটি বাজেয়াপ্ত করেছেন। ওই পরীক্ষার্থীর ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে।

কাটোয়া ভারতী ভবন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রের সিট পড়েছিল ডিডিসি গার্লস স্কুলে। স্কুল কর্তৃপক্ষের দাবি, নিয়মমাফিক তল্লাশি করেই সবাইকে ঢোকানো হয়েছিল। কিন্তু ৪০৩ জন পরীক্ষার্থীর ভিড়ে কোনওভাবে ওই ছাত্রের পকেটে থাকা ফোনটি নজর এড়িয়ে যায়। কাটোয়া ডিডিসি গার্লস স্কুলের টিচার-ইন-চার্জ অমৃতা চট্টোপাধ্যায় বলেন, “শেষ মুহূর্তে মোবাইলটি আমাদের নজরে আসে। আমরা সঙ্গে সঙ্গে বোর্ড এবং কাটোয়া থানায় বিষয়টি জানাই।” পর্ষদের প্রতিনিধি দলের সদস্য সঞ্জয় সাহা জানিয়েছেন, উদ্ধার হওয়া মোবাইলটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ওই ছাত্র আগামী পরীক্ষাগুলোতে বসতে পারবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পর্ষদ।

এদিকে, অভিযুক্ত ছাত্রের দাবি, সে ভুলবশত ফোনটি নিয়ে এসেছিল এবং পরীক্ষা চলাকালীন তা পকেট থেকে বের করেনি। তবে পর্ষদের নিয়ম অনুযায়ী, পরীক্ষা কেন্দ্রে মোবাইল রাখা আইনত দণ্ডনীয়। উল্লেখ্য, কাটোয়া মহকুমার ২৪টি কেন্দ্রে এবার ১১ হাজারেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিক দিচ্ছে। এই ঘটনার পর প্রতিটি কেন্দ্রে নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    মাতৃবিয়োগের পর কর্নিয়া দান করে ‘বিপাকে’ শিক্ষক, অঙ্গ বিক্রির অভিযোগে উত্তাল কৃষ্ণনগর; শ্রীঘরে পরিবার

    মায়ের মৃত্যুর পর তাঁর ইচ্ছাপূরণ করতে কর্নিয়া দান করেছিলেন পেশায় শিক্ষক তথা সমাজকর্মী পুত্র। কিন্তু সেই মহৎ উদ্যোগই শেষমেশ কাল হল তাঁর। চক্ষুদান নয়, বরং মৃত মায়ের অঙ্গ ‘বিক্রি’ করা…

    Share on Social Media

    হর্ন দিলেও রাস্তা ছাড়েনি কেন? উচ্চমাধ্যমিক পড়ুয়াদের থাপ্পড় মারার অভিযোগ করিমপুরের বিধায়কের বিরুদ্ধে

    সাইকেল আরোহী কয়েক জন দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল খোদ বিধায়কের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় নদিয়ার করিমপুর বিধানসভার মুরুটিয়া থানা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ,…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মাতৃবিয়োগের পর কর্নিয়া দান করে ‘বিপাকে’ শিক্ষক, অঙ্গ বিক্রির অভিযোগে উত্তাল কৃষ্ণনগর; শ্রীঘরে পরিবার

    মাতৃবিয়োগের পর কর্নিয়া দান করে ‘বিপাকে’ শিক্ষক, অঙ্গ বিক্রির অভিযোগে উত্তাল কৃষ্ণনগর; শ্রীঘরে পরিবার

    হর্ন দিলেও রাস্তা ছাড়েনি কেন? উচ্চমাধ্যমিক পড়ুয়াদের থাপ্পড় মারার অভিযোগ করিমপুরের বিধায়কের বিরুদ্ধে

    হর্ন দিলেও রাস্তা ছাড়েনি কেন? উচ্চমাধ্যমিক পড়ুয়াদের থাপ্পড় মারার অভিযোগ করিমপুরের বিধায়কের বিরুদ্ধে

    ইশারায় ডেকে লাউবাগানে নিয়ে গিয়ে প্রতিবন্ধী যুবতীকে ‘ধর্ষণ’, পলাতক প্রতিবেশী ও তাঁর পরিবার

    ইশারায় ডেকে লাউবাগানে নিয়ে গিয়ে প্রতিবন্ধী যুবতীকে ‘ধর্ষণ’, পলাতক প্রতিবেশী ও তাঁর পরিবার

    ঘাতক গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন সিরাজুল, তারকেশ্বরে চাঞ্চল্য; আটক চালক

    ঘাতক গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন সিরাজুল, তারকেশ্বরে চাঞ্চল্য; আটক চালক

    মুরগির হাটে যাওয়ার পথে উল্টে গেল পিকআপ ভ্যান, কলাইকুণ্ডায় টায়ার ফেটে মর্মান্তিক দুর্ঘটনা; মৃত ১

    মুরগির হাটে যাওয়ার পথে উল্টে গেল পিকআপ ভ্যান, কলাইকুণ্ডায় টায়ার ফেটে মর্মান্তিক দুর্ঘটনা; মৃত ১

    মদের টাকার জন্য বঁটি নিয়ে মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল ছেলে, পূর্বস্থলীতে শিউরে ওঠার মতো নৃশংসতা

    মদের টাকার জন্য বঁটি নিয়ে মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল ছেলে, পূর্বস্থলীতে শিউরে ওঠার মতো নৃশংসতা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.

    Receive the latest news

    Subscribe To Our Weekly Newsletter

    Get notified about new articles