সেচ দপ্তরের ‘এনওসি’ জটে বালুরঘাট-হিলি রেল প্রকল্প! থমকে আত্রেয়ী ও যমুনার জোড়া সেতুর কাজ

এক যুগের দীর্ঘ প্রতীক্ষা শেষে কাজ গতি পেলেও ফের আইনি ও প্রশাসনিক জটিলতায় মুখ থুবড়ে পড়ল বালুরঘাট-হিলি রেল প্রকল্প। এবার বাধা হয়ে দাঁড়িয়েছে নদীর ওপর সেতু নির্মাণের কাজ। আত্রেয়ী ও যমুনা নদীর ওপর সেতুর পিলার সেই ২০১০ সালে তৈরি হলেও, সেচ দপ্তরের অনুমতি না মেলায় পিলারের ওপর লোহার ভারী গার্ডার বসানোর কাজ শুরু করতে পারছে না রেল। ‘লাল ফিতের’ ফাঁসে আটকে আপাতত বন্ধ সেতুর চূড়ান্ত পর্যায়ের নির্মাণ।

রেল সূত্রে খবর, নদীবক্ষে ক্রেন নামিয়ে কাজ করার জন্য একটি অস্থায়ী রাস্তা তৈরি করা প্রয়োজন। কিন্তু রাজ্য সেচ দপ্তর সেই রাস্তা তৈরির অনুমতি বা এনওসি (NOC) দিচ্ছে না বলেই অভিযোগ। দক্ষিণ দিনাজপুর ডিভিশনের সেচ দপ্তরের কার্যনির্বাহী আধিকারিক সৌম্য ভট্টাচার্য অবশ্য পাল্টা দাবি করেছেন, “রেল নদী ব্যবহারের জন্য চিঠি দিলেও, নদী ঠিক কী কী কাজে ব্যবহার করা হবে তার বিশদ রূপরেখা এখনও জমা দেয়নি। সঠিক নথিপত্র দিলে দ্রুত অনুমতি দেওয়া হবে।”

এদিকে, রেলের কাটিহার ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার ওমকার বিচার জানিয়েছেন, তাঁরা রাজ্যের সচিবালয় ও জেলা সেচ দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং দ্রুত জট কাটানোর চেষ্টা চলছে। তবে এই প্রশাসনিক টানাপোড়েন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোককুমার লাহিড়ি সরাসরি রাজ্য সরকারের ‘অবহেলা’কে দায়ী করেছেন। পাল্টাপাল্টি জবাবে তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষের দাবি, রেল প্রয়োজনীয় নিয়ম মেনে আবেদন করেছে কি না, তা আগে খতিয়ে দেখা দরকার। এই চাপানউতোরের মাঝে বালুরঘাট ও হিলিবাসী ফের অনিশ্চয়তার অন্ধকারে।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.