প্রচার সত্ত্বেও ঠেকানো গেল না, ফের কাটোয়ায় গাঙ্গেয় ডলফিনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কাটোয়া:
একটির পর একটি মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়াচ্ছে কাটোয়ার ভাগীরথী। জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় ডলফিন রক্ষায় প্রচার ও নজরদারি চললেও ফের নৃশংস ঘটনার সামনে এল কাটোয়া। বৃহস্পতিবার দুপুরে কাটোয়ার অগ্রদ্বীপের বাবলাডাঙা চৌধুরীপাড়া এলাকায় ভাগীরথীর তীরে একটি বাবলা গাছে ঝুলন্ত অবস্থায় গাঙ্গেয় ডলফিন শাবকের কাটা মুখ-সহ মৃতদেহ উদ্ধার করল বনদপ্তর।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ডলফিন শাবকের মুখ নৃশংসভাবে কেটে একটি টিনের মধ্যে ঢুকিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। প্রাথমিক তদন্তে বনকর্মীদের অনুমান, পাচারকারীরা ডলফিনের তেল সংগ্রহের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড চালিয়েছে। ঘটনার তদন্তে পুলিশের সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমানের ডিএফও সঞ্চিতা শর্মা। তাঁর কথায়, “তেল সংগ্রহের উদ্দেশ্যেই ডলফিনটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।”

এদিন কাটোয়া-২ ব্লকের অগ্রদ্বীপের বাবলাডাঙা এলাকায় ভাগীরথীর তীরবর্তী একটি বাবলা গাছে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ডলফিন শাবকের মৃতদেহ ঝুলতে দেখা যায়। ঘটনাস্থলে ছুটে আসে বনদপ্তরের দল। পরিবেশকর্মীদের অভিযোগ, বারবার এই ধরনের ঘটনা ঘটলেও দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, কাটোয়ার ভাগীরথীতে কল্যাণপুর থেকে পাটুলি পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার এলাকা জুড়ে গাঙ্গেয় ডলফিনের বিচরণক্ষেত্র রয়েছে। কয়েক বছর আগে কাটোয়ার শাঁখাই ঘাটে গাঙ্গেয় ডলফিন সংরক্ষণ কেন্দ্রও গড়ে তোলে রাজ্য বনদপ্তর। নিয়মিত গবেষণা ও নজরদারির কাজ চললেও ডলফিনের মৃত্যু ঠেকানো যাচ্ছে না। বর্তমানে এই এলাকায় আনুমানিক ৩২ থেকে ৩৫টি গাঙ্গেয় ডলফিন রয়েছে বলে জানা গিয়েছে।

ডলফিন সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় রাজ্য বনদপ্তরের সঙ্গে যৌথভাবে কাজ করছে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ–ভারত শাখা) সুন্দরবন প্রোগ্রামের গবেষকরা। সম্প্রতি তাঁরা নামখানা থেকে ফারাক্কা পর্যন্ত ভাগীরথীতে লঞ্চে করে সমীক্ষা চালান। পরে কাটোয়ার শাঁখাই ঘাট হয়ে ফেরেন তাঁরা।

এই সমীক্ষা দলে ছিলেন ডব্লিউডব্লিউএফ–ভারত শাখার সুন্দরবন প্রোগ্রামের ডিরেক্টর অনুরাগ দণ্ড, ডলফিন বিশেষজ্ঞ ডঃ শাহানাওয়াজ, গবেষক মৃদুলকান্তি কর-সহ অন্যান্য বিশেষজ্ঞরা। তাঁরা ডলফিনের গতিবিধি ও আচরণ পর্যবেক্ষণের পাশাপাশি ভাগীরথী ডলফিনের জন্য কতটা নিরাপদ, তা খতিয়ে দেখেন। ডলফিন সুরক্ষায় ব্যবহৃত পিঙ্গার যন্ত্র নিয়েও গবেষণা চালানো হচ্ছে।

তবুও বারবার ডলফিন হত্যার ঘটনায় প্রশ্ন উঠছে—প্রচার ও গবেষণার পরেও কেন রক্ষা মিলছে না জাতীয় জলজ প্রাণীর।

Share on Social Media
  • Related Posts

    ভেঙে পড়ল সবুজের শেষ দুর্গ, বর্ধমানে গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূলের হেভিওয়েটরা

    নিউজ ডেস্ক: একদা বামেদের ‘লাল দুর্গ’ হিসেবে পরিচিত বর্ধমান ২০১১-র পরিবর্তনের পর তৃণমূলের অন্যতম অভেদ্য ঘাঁটিতে পরিণত হয়েছিল। কিন্তু ২০২৬-এর নির্বাচনে সেই ‘সবুজ দুর্গ’ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। পূর্ব…

    Share on Social Media

    বর্ধমানে নার্সিংহোমে অগ্নিকাণ্ড: ‘ব্যাঙের ছাতার’ মতো গজিয়ে ওঠা ক্লিনিকে নজরদারি কোথায়? প্রশ্নে জেলা স্বাস্থ্য দপ্তর

    নিউজ ডেস্ক: বর্ধমান শহরের একটি নার্সিংহোমে অগ্নিকাণ্ডের ঘটনায় ফের একবার জেলা স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। স্থানীয়দের অভিযোগ, শহরে নিয়মবহির্ভূতভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য নার্সিংহোম,…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.