প্রধানমন্ত্রীর হাতেই সবুজ সংকেত, বন্দে ভারত স্লিপারে জীবনের স্মরণীয় সফর আদিবাসী অনাথ শিশু

বিশেষ প্রতিনিধি, হবিবপুর:
দেশের প্রথম বন্দে ভারত স্লিপারে চড়ার সৌভাগ্য হল হবিবপুরের দশ জন আদিবাসী অনাথ শিশুর। সামনে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখে আপ্লুত হয়ে পড়ে তারা। জমিয়ে খাওয়া-দাওয়া, ট্রেন ভ্রমণ আর প্রধানমন্ত্রীর উপস্থিতি—সব মিলিয়ে শনিবারের এই দিনটি শিশুদের জীবনে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে রইল।

শনিবার মালদহে বন্দে ভারত স্লিপার সহ একাধিক নতুন ট্রেনের উদ্বোধনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেলের তরফে এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানানো হচ্ছে বলে খবর পায় হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বানপুর এলাকার একটি অনাথ আশ্রম। আশ্রম কর্তৃপক্ষ রেলের সঙ্গে যোগাযোগ করলে শিশুদের জন্য বিশেষ আমন্ত্রণ জানানো হয়। অধিকাংশ শিশুর কাছেই এটাই ছিল জীবনের প্রথম ট্রেন সফর।

প্রধানমন্ত্রী সবুজ পতাকা নেড়ে বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করার পর ট্রেনটি মালদহ থেকে কামাখ্যার উদ্দেশে রওনা হয়। ছাত্রছাত্রীদের বারসই স্টেশন পর্যন্ত ট্রেনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিশেষ বাসে তাদের ফিরিয়ে আনা হয় মালদহ টাউন স্টেশনে।

ট্রেনের মধ্যেই দুপুরের খাবার ও টিফিনের ব্যবস্থা ছিল। মেনুতে ছিল চারটি পরোটা, ডাল, পোলাও, ছানার বড়ার তরকারি, আলু ভাজা, দই ও মিষ্টি। পাশাপাশি টিফিনে দেওয়া হয় চিঁড়ে ভাজা, চাল ভাজা, লাড্ডু ও জলের বোতল।

শিশু অর্জুন টুডু জানায়, “এই প্রথম ট্রেনে উঠলাম। প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে দেখব কোনও দিন ভাবিনি। সারাদিন খুব আনন্দ করেছি।”

রেলের এক আধিকারিক রসরাজ মাঝি বলেন, “শিশুরা আগ্রহ প্রকাশ করেছিল। সেই অনুযায়ী সমস্ত শ্রেণির মানুষ।

Share on Social Media

Related Posts

অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

নিউজ ডেস্ক: জয়লাভের পরেই দলের কর্মীদের জন্য কড়া শৃঙ্খলাবিধি জারি করল মালদহ জেলা বিজেপি নেতৃত্ব। জেলায় কোনোভাবেই বিজয় মিছিল করা যাবে না এবং কোনো বাজার বা স্ট্যান্ড দখল করা যাবে…

Share on Social Media

পদ্ম-ঘাসফুলের ঝুলি সমান হলেও খাতা খুলতে ব্যর্থ বাম-কংগ্রেস

নিউজ ডেস্ক: আমের শহর মালদহে এবার বিধানসভা নির্বাচনের লড়াই হলো আক্ষরিক অর্থেই হাড্ডাহাড্ডি। জেলার ১২টি আসনের মধ্যে শেষ পর্যন্ত লড়াই থামল ৬-৬ সমীকরণে। ২০২১ সালের তুলনায় বিজেপি নিজের শক্তি বাড়িয়ে…

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
error: Content is protected !!

AdBlock

We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.