আপার প্রাইমারি নিয়োগ: ১২৪১টি শূন্যপদের জট কাটাতে কমিটি গঠন, হাইকোর্টে রিপোর্ট দিল রাজ্য

নিউজ ডেস্ক: উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে দীর্ঘ দেড় বছরের টানাপোড়েন মেটানোর লক্ষ্যে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ২০১৬ সালে বিজ্ঞাপিত ১৪,৩৩৯টি পদের মধ্যে বাকি থাকা ১২৪১টি শূন্যপদে নিয়োগের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই তথ্য জানিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।

রাজ্যের তরফে জানানো হয়েছে, শূন্যপদের ক্যাটিগরি-ভিত্তিক তালিকা সংগ্রহের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এই প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য স্কুলশিক্ষা দপ্তর ও স্কুলশিক্ষা কমিশনারেটের দু’জন করে আধিকারিককে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে নিয়োগ সংক্রান্ত দায়িত্বে থাকা প্রধান আধিকারিক বর্তমানে নির্বাচনী ডিউটিতে ব্যস্ত থাকায় ৫ মে-র পর তিনি ছাড়া পাবেন। এরপর আগামী ৭ ও ৮ মে কমিটির সদস্যদের গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে। ওই বৈঠকের পরেই ১২৪১ জন প্রার্থীর তালিকা ও ম্যাচিং ভ্যাকেন্সি স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) অফিসে পাঠাতে পারবে শিক্ষা দপ্তর।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ অগস্ট বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ তিন মাসের মধ্যে মোট ১৪,০৫২ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী ১২,৭২৩ জনের নিয়োগ প্রক্রিয়া ২০২৫-এর ১ অগস্টের মধ্যে সম্পন্ন হলেও ১২৪১ জনের কাউন্সিলিং এখনও শুরু হয়নি। এই দীর্ঘসূত্রতার কারণে ‘আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ’ হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করে।

গত বছর ৪ সেপ্টেম্বর আদালত নির্দেশ দিয়েছিল যে ২০ নভেম্বরের মধ্যে এই ১২৪১ জনকে নিয়োগ করতে হবে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে আদালত শিক্ষা দপ্তরের প্রধান সচিব, স্কুলশিক্ষা কমিশনার এবং এসএসসি-র চেয়ারপার্সন ও সচিবকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল। এমনকি ৩০ মার্চের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে রুল জারি করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছিল ডিভিশন বেঞ্চ। সেই আইনি চাপেই এবার তৎপরতা বাড়াল রাজ্য প্রশাসন।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.