ঘোষপাড়ায় সতীমায়ের মেলা: দু’শো বছরের ঐতিহ্যে মাতল নদীয়া, ডালিমতলায় ভক্তের ঢল

নিউজ ডেস্ক: বাংলার দোল উৎসব মানেই যেমন নবদ্বীপ বা মায়াপুরের নাম আগে আসে, তেমনই সমান জনপ্রিয় নদীয়ার কল্যাণীর ঘোষপাড়ার সতীমায়ের মেলা। প্রায় দুই শতাব্দী প্রাচীন এই মেলা ঘিরে এবারও ভক্তদের উন্মাদনা তুঙ্গে। শান্তিনিকেতনের বসন্ত উৎসবের মতো ঘোষপাড়ার এই দোলমেলাও বাংলার লোকসংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে।

জনশ্রুতি অনুযায়ী, কর্তাভজা সম্প্রদায়ের প্রবর্তক আউলচাঁদের অলৌকিক ক্ষমতায় জীবন ফিরে পেয়েছিলেন রামচরণ পালের স্ত্রী সরস্বতী দেবী। পরবর্তীকালে তিনি সাধিকা হিসেবে প্রতিষ্ঠা পান এবং লোকমুখে হয়ে ওঠেন ‘সতীমা’। সেই থেকেই তাঁর স্মৃতিতে দোল পূর্ণিমার সময় এই বিশাল মেলার আয়োজন হয়ে আসছে। মেলা প্রাঙ্গণে আউল, বাউল, ফকির ও সন্ন্যাসীদের আখড়ায় রাতভর চলে মরমী গান ও ভাববিনিময়।

মেলায় আগত পুণ্যার্থীরা ঐতিহ্যের ‘দুধসাগর’ পুকুরে স্নান করে দণ্ডী কেটে মন্দিরে যান। মন্দিরের পাশে দু’শো বছরের পুরনো ডালিমতলায় ঢিল বেঁধে মনস্কামনা জানান ভক্তরা। তবে এখানে পুজোর ডালিতে থাকে বিশেষত্ব— খই-বাতাসা-মঠের পাশাপাশি সুতোয় বাঁধা মাটির ঘোড়া সতীমায়ের চরণে অর্পণ করা হয়। মেলা পরিচালনার দায়িত্বে থাকা কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরী জানান, দর্শনার্থীদের নিরাপত্তায় সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ছোট-বড় মিলিয়ে প্রায় হাজারটি দোকান এবং নাগরদোলার উপস্থিতিতে আগামী দশ দিন উৎসবের আমেজে মেতে থাকবে এই এলাকা।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.