রাজ্যের ১৪৮টি পুরসভা ও উন্নয়ন পর্ষদে নবান্নের নজিরবিহীন ‘স্পেশাল অডিট’, নামছেন উচ্চপদস্থ কর্তারা

নিউজ ডেস্ক: রাজ্যের সমস্ত পুরসভা এবং উন্নয়ন পর্ষদে আর্থিক স্বচ্ছতা ফেরাতে নজিরবিহীন পদক্ষেপ করল নবান্ন। আজ, বৃহস্পতিবার সকাল থেকেই একযোগে রাজ্যের মোট ১৪৮টি পুরসভা এবং উন্নয়ন পর্ষদে হঠাৎ পরিদর্শনে যাচ্ছেন রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের বিশেষ দল। বুধবার বিকেলেই এই ‘স্পেশাল অডিট’ সংক্রান্ত কড়া নির্দেশিকা পাঠিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। সুডা (SUDA)-র পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আজ সকাল সাড়ে ৯টার মধ্যেই সমস্ত পুরসভা ও উন্নয়ন পর্ষদের দপ্তর খুলে রাখতে হবে এবং আধিকারিকদের উপস্থিত থাকতে হবে।

বিশেষ অডিটের উদ্দেশ্যে গঠিত এই আধিকারিকদের দলটি প্রতিটি পুরসভায় গিয়ে বিভিন্ন দপ্তরের গুরত্বপূর্ণ কাগজপত্র, নথিপত্র এবং রূপায়িত বিভিন্ন প্রকল্পের হিসাব খুঁটিয়ে পরীক্ষা করবে। অডিট টিমকে দ্রুত সমস্ত তথ্য ও নথিপত্র জোগান দিয়ে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট পুরকর্তাদের। রাজ্য জুড়ে একই দিনে একসঙ্গে সমস্ত পুরসভায় এভাবে অডিট টিমের অভিযান চালানোর ঘটনাকে সম্পূর্ণ নজিরবিহীন বলে মনে করছেন পুর দপ্তরের প্রশাসনিক মহল।

এই বিশেষ পদক্ষেপের বিষয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানান, পূর্বতন সরকারের জমানায় ঘটে যাওয়া কোনো দুর্নীতিকে চেপে রাখতে দেওয়া হবে না। তিনি বলেন, “প্রতিটি পুরসভায় স্বচ্ছতা ফেরাতে অভিজ্ঞ আধিকারিকদের নিয়ে বিশেষ দল গঠন করা হয়েছে।” জানা গিয়েছে, বেশ কয়েকটি পুরসভায় দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অর্থদপ্তরের স্পেশাল অডিট সেল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছিল। প্রাথমিক তদন্তে একাধিক পুরসভায় দুর্নীতির প্রমাণ মিলেছে, যার আর্থিক পরিমাণ ৫০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে! এই বিপুল দুর্নীতির সঙ্গে জড়িত জনপ্রতিনিধি এবং আধিকারিকদের চিহ্নিত করতে পুরদপ্তরের অধীনস্ত সংস্থাকে দায়িত্ব দিয়েছে অর্থদপ্তর।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.