অটোর ভেতরে ইভিএম! জালিয়াতির অভিযোগে কুলতলিতে ধুন্ধুমার, বারুইপুরে এসপি অফিস ঘেরাও

নিউজ ডেস্ক: ভোট মিটলেও উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা। এবার অটোয় করে ইভিএম পাচারের অভিযোগে কুলতলিতে তুলকালাম কাণ্ড বাধালেন বিজেপি প্রার্থী মাধবী মহলদার। বৃহস্পতিবার কুলতলির জামতলা এলাকায় অটো আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, কোনো কেন্দ্রীয় বাহিনী বা নিরাপত্তা ছাড়াই তৃণমূলের মদতে নিঃশব্দে ইভিএম বদল করার চেষ্টা হচ্ছিল।

বিজেপি প্রার্থী মাধবী মহলদার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরাসরি জালিয়াতির অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, “কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ইভিএম মেশিন নিয়ে যাওয়া হচ্ছিল। এটা পরিষ্কার চক্রান্ত।” যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কুলতলির তৃণমূল প্রার্থী গণেশচন্দ্র মণ্ডল। তাঁর সাফ কথা, “ইভিএম নিয়ে যাওয়ার দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের। পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি মিথ্যা নাটক করছে।” পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুলতলি থানার পুলিশকে দীর্ঘক্ষণ হিমশিম খেতে হয়।

অন্যদিকে, ক্যানিং পূর্ব বিধানসভার মঠেরদিঘি এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এদিন বারুইপুর পুলিশ জেলা সুপারের অফিসের সামনে বিশাল বিক্ষোভ সমাবেশ করে বিজেপি। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হন তাঁরা। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ সুপারের অফিসের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ভোট-পরবর্তী এই জোড়া ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে জেলা জুড়ে।

Share on Social Media
  • Related Posts

    সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের মুখে মৌলি, সঙ্গীদের লড়াইয়ে দেহ মিললেও প্রাণ ফিরল না গোবিন্দের

    নিউজ ডেস্ক: পেটের টানে জঙ্গলে গিয়ে আর ফেরা হলো না। সুন্দরবনের গভীরে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হলো এক মৌলির। মৃতের নাম গোবিন্দ গায়েন (৪১)। শুক্রবার দুপুরে সহকর্মীরা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.