অসম্ভবকে সম্ভব করলেন বালুরঘাটের চিকিৎসকরা, দু’টুকরো হওয়া হাড় জুড়ে প্রাণ ফিরল প্রৌঢ়ার

নিউজ ডেস্ক: সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে যখন মাঝেমধ্যেই প্রশ্ন ওঠে, ঠিক তখনই নজিরবিহীন সাফল্যের সাক্ষী থাকল বালুরঘাট জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল। এক প্রৌঢ়ার দু’টুকরো হয়ে যাওয়া পায়ের হাড় সফল অস্ত্রোপচারের মাধ্যমে জুড়ে দিয়ে অসাধ্য সাধন করলেন সেখানকার চিকিৎসকরা। উত্তরবঙ্গের এই সরকারি হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসকদের দক্ষতায় কার্যত নতুন জীবন ফিরে পেলেন বালুরঘাট শহরের খিদিরপুরের বাসিন্দা কল্যাণী বক্সি।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ১৬ই মার্চ গরুকে স্নান করাতে গিয়ে পা পিছলে পড়ে যান কল্যাণী দেবী। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে তাঁর কোমর থেকে হাঁটু পর্যন্ত প্রধান হাড়টি (Femur) সম্পূর্ণ দু’টুকরো হয়ে যায়। যন্ত্রণায় কাতরাতে থাকা ওই প্রৌঢ়াকে তড়িঘড়ি বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি বিচার করে হাসপাতালের সুপার বাসুদেব মণ্ডলের নির্দেশে দ্রুত একটি বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়। সেই বিশেষজ্ঞ দলই দীর্ঘ প্রচেষ্টার পর সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করে তাঁর পা জোড়া লাগাতে সক্ষম হন।

এই সাফল্যে খুশি রোগীর পরিবারও। কল্যাণী দেবীর মেয়ে বেদত্রয়ী বর্মন জানান, “বাইরের বেসরকারি হাসপাতালে এই অস্ত্রোপচারের খরচ বহন করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পেয়ে আমরা চিরকৃতজ্ঞ। মা এখন অনেকটাই সুস্থ।” হাসপাতালের এই সাফল্য প্রমাণ করে দিল যে সদিচ্ছা ও সঠিক পরিকল্পনা থাকলে জেলা স্তরের সরকারি হাসপাতালেও জটিল চিকিৎসা সম্ভব। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ওই প্রৌঢ়া।

Share on Social Media
  • Related Posts

    রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

    নিউজ ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তন আসতেই অভিনব কায়দায় জয়ের উদযাপন শুরু হলো বালুরঘাটে। বড় কোনো বিজয় মিছিল নয়, বরং সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিয়ে নিজেদের ভালোলাগা ভাগ…

    Share on Social Media

    ওষুধ নেই বালুরঘাট জেলা হাসপাতালে, হন্যে হয়ে ঘুরছেন মুমূর্ষু রোগীর পরিজনরা

    নিউজ ডেস্ক: দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান চিকিৎসা কেন্দ্র বালুরঘাট জেলা হাসপাতালে ওষুধের আকাল। শ্বাসকষ্ট নিরাময়ের জন্য অত্যন্ত জরুরি স্টেরয়েড জাতীয় ইঞ্জেকশন থেকে শুরু করে সাধারণ ইনহেলার— কিছুই মিলছে না হাসপাতালের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.