একবালপুরে রাজনৈতিক সঙ্ঘাত, ওসির পায়ে ব্লেড দিয়ে হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত বন্দর এলাকা

নিউজ ডেস্ক: খাস কলকাতায় ভোট-প্রচারের মাঝেই রণক্ষেত্র হয়ে উঠল একবালপুর। সোমবার রাতে একবালপুর থানার সামনে তৃণমূল ও বিজেপি সমর্থকদের সংঘর্ষ ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে গুরুতর জখম হলেন খোদ থানার অফিসার ইন-চার্জ (ওসি)। অভিযোগ, ব্লেড বা ওই জাতীয় কোনও ধারালো অস্ত্র দিয়ে তাঁর পায়ে আঘাত করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় ওই পুলিশ আধিকারিককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সূত্রপাত সোমবার রাতে মোমিনপুরের হোসেন শাহ রোডে কলকাতা বন্দর কেন্দ্রের বিজেপি প্রার্থীর একটি সভাকে কেন্দ্র করে। বিজেপির অভিযোগ, সভা চলাকালীন তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে উস্কানি ছড়ায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দু’পক্ষই একবালপুর থানার সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের ওপরই চড়াও হন  সমর্থকরা। ওসির দাবি, ধস্তাধস্তির মাঝেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাঁর পায়ে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়।

এই নজিরবিহীন হামলার ঘটনায় রাজনৈতিক তরজা চরমে উঠেছে। বিক্ষোভ মিছিলে কেন ব্লেড বা ধারালো অস্ত্র রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের  দাবি, এই ঘটনার নেপথ্যে বিজেপি প্রার্থীর গভীর ষড়যন্ত্র রয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে যে, পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে। রাতের এই ঘটনায় বন্দর এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    ‘কেউ কথা রাখেনি’, ক্ষোভে ফুঁসছেন মালিকরা! এবার ভোটযুদ্ধে ‘নোটা’কেই হাতিয়ার করল বাড়িওলা সমিতি

    নিউজ ডেস্ক: “কেউ কথা রাখেনি…।” কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত পঙ্‌ক্তিকেই এবার রাজনৈতিক স্লোগান হিসেবে তুলে ধরল কলকাতা বাড়িওলা সমিতি (ক্যালকাটা হাউস ওনার্স অ্যাসোসিয়েশন)। সোমবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক…

    Share on Social Media

    ভোট না কি যুদ্ধক্ষেত্র? সাঁজোয়া গাড়ি আর পিটিজেড ক্যামেরার নজরদারিতে ‘অচেনা’ কলকাতা

    নিউজ ডেস্ক: ঘড়ির কাঁটায় তখন সকাল ন’টা। বাজারের ব্যাগ হাতে পর্ণশ্রীর মোড়ে দাঁড়িয়ে থমকে গেলেন বছর তেহাত্তরের এক বৃদ্ধা। চেনা গলি দিয়ে মন্থর গতিতে এগিয়ে আসছে লোহার গ্রিলে ঘেরা এক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের মুখে পরিযায়ী-প্রত্যাবর্তন, ‘সামার স্পেশালে’ চড়ে আসা শ্রমিকদের নিয়ে চড়ছে রাজনীতির পারদ

    ভোটের মুখে পরিযায়ী-প্রত্যাবর্তন, ‘সামার স্পেশালে’ চড়ে আসা শ্রমিকদের নিয়ে চড়ছে রাজনীতির পারদ

    ‘কেউ কথা রাখেনি’, ক্ষোভে ফুঁসছেন মালিকরা! এবার ভোটযুদ্ধে ‘নোটা’কেই হাতিয়ার করল বাড়িওলা সমিতি

    ‘কেউ কথা রাখেনি’, ক্ষোভে ফুঁসছেন মালিকরা! এবার ভোটযুদ্ধে ‘নোটা’কেই হাতিয়ার করল বাড়িওলা সমিতি

    তামিলনাড়ুতে নজিরবিহীন কাণ্ড, কার্তি চিদাম্বরমের অফিস থেকে বাজেয়াপ্ত টাকা ছিনতাই করল জনতা

    তামিলনাড়ুতে নজিরবিহীন কাণ্ড, কার্তি চিদাম্বরমের অফিস থেকে বাজেয়াপ্ত টাকা ছিনতাই করল জনতা

    ইতিহাসের নীরব সাক্ষী কেশপুরের সেই অ্যাম্বুল্যান্স, ভোটের মুখে ফের উসকে দিচ্ছে ‘কঙ্কালকাণ্ডের’ দগদগে স্মৃতি

    ইতিহাসের নীরব সাক্ষী কেশপুরের সেই অ্যাম্বুল্যান্স, ভোটের মুখে ফের উসকে দিচ্ছে ‘কঙ্কালকাণ্ডের’ দগদগে স্মৃতি

    ভোটের মুখে ‘শাটডাউন’ দিঘা, পর্যটকদের জেলা ছাড়ার চরম হুঁশিয়ারি কমিশনের

    ভোটের মুখে ‘শাটডাউন’ দিঘা, পর্যটকদের জেলা ছাড়ার চরম হুঁশিয়ারি কমিশনের

    লাইসেন্স ছাড়াই আলু মজুত! ময়নাগুড়িতে প্রশাসনের কোপে হিমঘর, পথে বসে বিক্ষোভ চাষিদের

    লাইসেন্স ছাড়াই আলু মজুত! ময়নাগুড়িতে প্রশাসনের কোপে হিমঘর, পথে বসে বিক্ষোভ চাষিদের
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.