কাজে চরম গাফিলতি, নজরদারি ছেড়ে ‘বিশ্রাম’ নেওয়ায় ভবানীপুরে সাসপেন্ড তিন ম্যাজিস্ট্রেট

নিউজ ডেস্ক: ভোট-প্রস্তুতির তদারকিতে বিন্দুমাত্র ঢিলেমি বরদাস্ত করতে নারাজ নির্বাচন কমিশন। এবার কর্তব্য চলাকালীন এলাকা ছেড়ে বিশ্রামে যাওয়ার অভিযোগে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ফ্লাইং স্কোয়াড টিমের (এফএসটি) দায়িত্বপ্রাপ্ত তিন ম্যাজিস্ট্রেটকে সাসপেন্ড করা হলো। সোমবার এই মর্মে কড়া নির্দেশিকা জারি করেছেন কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক। একই সঙ্গে রাজ্যে কড়া হাতে আইনশৃঙ্খলা রক্ষায় চার হাজার জামিন অযোগ্য ওয়ারেন্ট কার্যকরের প্রস্তুতিও শুরু করেছে কমিশন।

প্রশাসন সূত্রে খবর, গত ১৭ এপ্রিল রাত থেকে ১৮ এপ্রিল সকাল পর্যন্ত ভবানীপুরের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নজরদারির দায়িত্বে ছিলেন তিন ম্যাজিস্ট্রেট— সুরঞ্জন দাস, সত্যরঞ্জন পাল এবং সৌভিক নন্দী। অভিযোগ, সারারাত এলাকায় টহল দেওয়ার পরিবর্তে নিজেদের টিম নিয়ে তাঁরা দীর্ঘক্ষণ বিশ্রামে ছিলেন। এমনকি তাঁদের কাজের খতিয়ান বা ‘রেজিস্টারে’ সেই সময়ের কোনও উল্লেখ পাওয়া যায়নি। কলকাতা বন্দর ও ভবানীপুর কেন্দ্রের ব্যয় পর্যবেক্ষক (এক্সপেন্ডিচার অবজারভার) ডি রণজিৎ কুমারের নজরে বিষয়টি আসতেই কমিশন কঠোর পদক্ষেপ করে। মঙ্গলবার দুপুর ২টোর মধ্যে ওই তিন আধিকারিককে গোটা ঘটনার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

অন্যদিকে, ভোট যত এগিয়ে আসছে, ততই কড়া হচ্ছে প্রশাসনের রাশ। নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই চার হাজার জামিন অযোগ্য ওয়ারেন্টের তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশনের হুঁশিয়ারি, আগামীকালের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা থানায় আত্মসমর্পণ না করলে তাঁদের দ্রুত গ্রেফতার করা হবে। ভোটের আগে শহর জুড়ে অপরাধীদের ধরপাকড় ও প্রশাসনিক কর্তব্যে স্বচ্ছতা বজায় রাখতে কমিশন যে আপসহীন, এই জোড়া পদক্ষেপ তারই ইঙ্গিত দিচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    ‘কেউ কথা রাখেনি’, ক্ষোভে ফুঁসছেন মালিকরা! এবার ভোটযুদ্ধে ‘নোটা’কেই হাতিয়ার করল বাড়িওলা সমিতি

    নিউজ ডেস্ক: “কেউ কথা রাখেনি…।” কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত পঙ্‌ক্তিকেই এবার রাজনৈতিক স্লোগান হিসেবে তুলে ধরল কলকাতা বাড়িওলা সমিতি (ক্যালকাটা হাউস ওনার্স অ্যাসোসিয়েশন)। সোমবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক…

    Share on Social Media

    ভোট না কি যুদ্ধক্ষেত্র? সাঁজোয়া গাড়ি আর পিটিজেড ক্যামেরার নজরদারিতে ‘অচেনা’ কলকাতা

    নিউজ ডেস্ক: ঘড়ির কাঁটায় তখন সকাল ন’টা। বাজারের ব্যাগ হাতে পর্ণশ্রীর মোড়ে দাঁড়িয়ে থমকে গেলেন বছর তেহাত্তরের এক বৃদ্ধা। চেনা গলি দিয়ে মন্থর গতিতে এগিয়ে আসছে লোহার গ্রিলে ঘেরা এক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের মুখে পরিযায়ী-প্রত্যাবর্তন, ‘সামার স্পেশালে’ চড়ে আসা শ্রমিকদের নিয়ে চড়ছে রাজনীতির পারদ

    ভোটের মুখে পরিযায়ী-প্রত্যাবর্তন, ‘সামার স্পেশালে’ চড়ে আসা শ্রমিকদের নিয়ে চড়ছে রাজনীতির পারদ

    ‘কেউ কথা রাখেনি’, ক্ষোভে ফুঁসছেন মালিকরা! এবার ভোটযুদ্ধে ‘নোটা’কেই হাতিয়ার করল বাড়িওলা সমিতি

    ‘কেউ কথা রাখেনি’, ক্ষোভে ফুঁসছেন মালিকরা! এবার ভোটযুদ্ধে ‘নোটা’কেই হাতিয়ার করল বাড়িওলা সমিতি

    তামিলনাড়ুতে নজিরবিহীন কাণ্ড, কার্তি চিদাম্বরমের অফিস থেকে বাজেয়াপ্ত টাকা ছিনতাই করল জনতা

    তামিলনাড়ুতে নজিরবিহীন কাণ্ড, কার্তি চিদাম্বরমের অফিস থেকে বাজেয়াপ্ত টাকা ছিনতাই করল জনতা

    ইতিহাসের নীরব সাক্ষী কেশপুরের সেই অ্যাম্বুল্যান্স, ভোটের মুখে ফের উসকে দিচ্ছে ‘কঙ্কালকাণ্ডের’ দগদগে স্মৃতি

    ইতিহাসের নীরব সাক্ষী কেশপুরের সেই অ্যাম্বুল্যান্স, ভোটের মুখে ফের উসকে দিচ্ছে ‘কঙ্কালকাণ্ডের’ দগদগে স্মৃতি

    ভোটের মুখে ‘শাটডাউন’ দিঘা, পর্যটকদের জেলা ছাড়ার চরম হুঁশিয়ারি কমিশনের

    ভোটের মুখে ‘শাটডাউন’ দিঘা, পর্যটকদের জেলা ছাড়ার চরম হুঁশিয়ারি কমিশনের

    লাইসেন্স ছাড়াই আলু মজুত! ময়নাগুড়িতে প্রশাসনের কোপে হিমঘর, পথে বসে বিক্ষোভ চাষিদের

    লাইসেন্স ছাড়াই আলু মজুত! ময়নাগুড়িতে প্রশাসনের কোপে হিমঘর, পথে বসে বিক্ষোভ চাষিদের
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.