এক লপ্তে ৪০-এর বেশি চিকিৎসক ও সাড়ে তিনশো স্বাস্থ্যকর্মী মালদহে, পরিষেবায় জোয়ার আসার আশায় জেলাবাসী

নিউজ ডেস্ক: মালদহের সরকারি স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোয় বড়সড় রদবদল। জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ঘাটতি মেটাতে একসঙ্গে ৪২ জন চিকিৎসক এবং ৩৬৫ জন স্বাস্থ্যকর্মী পেল মালদহ জেলা স্বাস্থ্য দপ্তর। শনিবার মালদহ কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য মিশন এবং জাতীয় আয়ুষ মিশনের অধীনে নবনিযুক্ত এই স্বাস্থ্যকর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণস্বরূপ নিগম, স্বাস্থ্য সচিব শরদ দ্বিবেদী, মালদহের জেলাশাসক প্রীতি গোয়েল এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি।

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই নতুন চিকিৎসকরা মালদহের বিভিন্ন পুরসভা এবং গ্রামীণ এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিজেদের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়োগের ফলে গ্রামীণ উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলিতে রক্ত পরীক্ষা-সহ অন্যান্য পরীক্ষা এখন থেকে অনেক বেশি নিয়মিত এবং দ্রুত হবে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি জানান, এর ফলে সাধারণ মানুষ আরও উন্নত ও আধুনিক সরকারি স্বাস্থ্য পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন।

এদিনের নিয়োগ ঘিরে হালকা বিতর্কও দানা বেঁধেছে। নিয়োগের ‘ওয়েটিং লিস্ট’ বা প্রতীক্ষা তালিকায় কিছু অসঙ্গতি রয়েছে— এমন অভিযোগ তুলে অডিটোরিয়াম চত্বরে বিক্ষোভ দেখান কয়েকজন চাকরিপ্রার্থী। যদিও সেই অভিযোগ খারিজ করে জেলাশাসক প্রীতি গোয়েল বলেন, “অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এবং সরকারি নিয়ম মেনেই চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে।”

এদিকে এই নিয়োগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি-র রাজ্য সম্পাদক তথা ইংলিশবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ির কটাক্ষ, “রাজ্য সরকার এই নিয়োগ করেছে বলে যে দাবি করছে তা সঠিক নয়। পুরো নিয়োগ হয়েছে কেন্দ্রের অধীনস্থ জাতীয় স্বাস্থ্য ও আয়ুষ মিশনের অধীনে।” পাল্টা জবাব দিয়ে জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, “যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র রাজ্যকে প্রাপ্য টাকা দেবে, এটাই নিয়ম। কেন্দ্র কোনও দয়া করছে না, মানুষের হকের টাকা দিচ্ছে।”

নিয়োগপত্র বিলি শেষে রাজ্যের শীর্ষ স্বাস্থ্য আধিকারিকরা মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালও পরিদর্শন করেন।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.