কন্টেনার ভর্তি ইভিএম পৌঁছল যাদবপুরে, টিভির পর্দায় স্ট্রং রুমের লাইভ ফুটেজ দেখছেন এজেন্টরা

নিউজ ডেস্ক: ভোট মিটতেই ইভিএম পাহাড়ায় নয়া প্রযুক্তির প্রয়োগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা এদিন সকাল থেকেই ছিল কন্টেনার বোঝাই ট্রাকের দখলে। বৃহস্পতিবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে জয়নগর, কুলতলি, ভাঙড়-সহ দক্ষিণ ২৪ পরগনার সাতটি বিধানসভা কেন্দ্রের ইভিএম ও ভিভিপ্যাট এসে পৌঁছল আচার্য প্রফুল্লচন্দ্র রায় (APC Roy) পলিটেকনিক কলেজে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভিডিওগ্রাফি করে একে একে খোলা হয় বড় বড় কন্টেনারের দরজা।

যাদবপুরের এই কলেজে বারুইপুর মহকুমার সাতটি গুরুত্বপূর্ণ কেন্দ্র— জয়নগর, কুলতলি, ভাঙড়, বারুইপুর পূর্ব ও পশ্চিম এবং সোনারপুর উত্তর ও দক্ষিণ কেন্দ্রের ইভিএম রাখা হয়েছে। ৪ মে এই কলেজেই হবে ভোটগণনা। প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতে স্ট্রং রুমের ভেতরের সিসিটিভি ফুটেজ বাইরে বড় টিভির পর্দায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ছাউনির নিচে বসে রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেই লাইভ ফুটেজের ওপর কড়া নজর রাখছেন।

এদিন সকালেই স্ট্রং রুমের নিরাপত্তা খতিয়ে দেখতে সেখানে হাজির হয়েছিলেন রাজপুর-সোনারপুর পুরসভার কাউন্সিলর পাপিয়া হালদার এবং ভাঙড়ের আইএসএফ (ISF) প্রার্থী নৌশাদ সিদ্দিকি। পাপিয়া হালদার জানান, “এই পদ্ধতি একেবারেই নতুন। আমরা ভিতরে ঢুকতে পারছি না ঠিকই, তবে টিভির পর্দায় নজর রাখছি। কোনো সিসিটিভি বন্ধ হলেই তৎক্ষণাৎ জানানো হচ্ছে।”

অন্যদিকে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ইভিএম রাখা হয়েছে ডেভিড হেয়ার ইনস্টিটিউটে। সেখানেও লোহার গেটে রাজ্য পুলিশের কড়া পাহারা। পরিচয়পত্র ছাড়া কাউকেই ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে গণনার আগে পর্যন্ত জনাদেশ আগলে রাখতে কার্যত দুর্গের চেহারা নিয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

Share on Social Media
  • Related Posts

    এন্টালিতে তৃণমূল কর্মী খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ; নেপথ্যে গোষ্ঠীকোন্দল নাকি ব্যবসায়িক শত্রুতা?

    নিউজ ডেস্ক: ভোট মিটলেও খাস কলকাতায় হিংসার দাপট থামছে না। এবার এন্টালিতে নৃশংস খুনের ঘটনা প্রকাশ্যে এল। বুধবার ভোরে এন্টালি থানা এলাকার রাধানাথ চৌধুরী রোডের একটি নির্মীয়মাণ আবাসনের সামনে থেকে…

    Share on Social Media

    বিজয় মিছিলে ‘বুলডোজার’ নিষিদ্ধ করল লালবাজার, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ নগরপাল

    নিউজ ডেস্ক: নির্বাচনের ফলাফল ঘোষণার পর কলকাতার শ্যামপুকুর ও নিউ মার্কেট এলাকায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজারের উপস্থিতি এবং ভাঙচুরের ঘটনায় নড়েচড়ে বসল লালবাজার। নিউ মার্কেট এলাকায় বুলডোজার দিয়ে একটি দুর্গাপূজার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.