ভোট-পরবর্তী হিংসা রুখতে মরিয়া লালবাজার, তিলোত্তমায় টহল দেবে ১৬০টি বাইক

নিউজ ডেস্ক: ভোট মিটলেও অশান্তির আশঙ্কায় বিন্দুমাত্র ঢিলেমি দিতে নারাজ লালবাজার। ফল প্রকাশের পর কলকাতার অলিগলিতে হিংসা রুখতে এবার বিশেষ ‘বাইক বাহিনী’ নামাল শহর পুলিশ। বৃহস্পতিবার রাত থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, সরু গলি ও তস্য গলিতে টহল দিতে শুরু করেছে ১৬০টি বাইকের এই বিশেষ বাহিনী।

লালবাজার সূত্রে খবর, শহরের প্রতিটি থানাকে অন্তত দুটি করে বাইক টহলের জন্য নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার মোট ৮০টি থানার জন্য বরাদ্দ করা হয়েছে ১৬০টি বাইক। প্রতিটি বাইকে থাকবেন একজন করে সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট বা এএসআই পদমর্যাদার অফিসার। তাঁদের সঙ্গে থাকবেন সশস্ত্র পুলিশ কনস্টেবল। প্রত্যেকের কাছেই থাকবে ওয়াকিটকি এবং প্রয়োজনীয় আগ্নেয়াস্ত্র। মূলত ঘিঞ্জি গলি বা বাইলেন, যেখানে পুলিশের বড় গাড়ি সহজে ঢুকতে পারে না, সেই সব এলাকাতেই নজরদারি চালাবে এই বাহিনী।

খোদ পুলিশ কমিশনার অজয় নন্দা প্রতিটি থানার ওসিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। স্পষ্ট জানানো হয়েছে, সংশ্লিষ্ট থানা এলাকায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা গণ্ডগোল হলে দায় বর্তাবে সেই থানার ওসির ওপর। কোনো ঘটনা নজরে এলে বা খবর পাওয়ামাত্রই যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য সব থানাকে অতিরিক্ত ফোর্স মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোটের আগের শান্তি বজায় রাখতে লালবাজারের এই বিশেষ নজরদারি সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। স্পর্শকাতর এলাকাগুলোতে ইতিমধ্যেই পুলিশ পিকেট বসানো হয়েছে এবং নিয়মিত পেট্রোলিং চলছে। লক্ষ্য একটাই—ফলাফল পরবর্তী সময়ে শহরকে সম্পূর্ণ শান্ত রাখা।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.