কলকাতায় ২ কোটির ‘হাইড্রোপনিক’ গাঁজা-সহ গ্রেপ্তার মাদক কারবারি, ব্যাংকক যোগের হদিস

নিউজ ডেস্ক: খাস কলকাতায় মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের নারকোটিক সেল। বৃহস্পতিবার রাতে কসবার টেগোর পার্ক এলাকার একটি নামী হোটেলে আচমকা হানা দিয়ে প্রায় ৭ কেজি আন্তর্জাতিক মানের বহুমূল্য ‘হাইড্রোপনিক’ গাঁজা-সহ এক প্রথম সারির মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছেন লালবাজারের গোয়েন্দারা। ধৃতের নাম হাসান আলি। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) কুণাল আগরওয়াল এই বড়সড় মাদক উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নারকোটিক শাখার গোয়েন্দারা বৃহস্পতিবার রাতে প্রথমে টেগোর পার্কের একটি গেস্ট হাউসে হানা দেন। সেখান থেকে হাসান আলিকে প্রথমে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে একটি খামের ভেতর থেকে প্রায় সাড়ে পাঁচশো গ্রাম হাইড্রো গাঁজা এবং মাদক বিক্রির নগদ সাড়ে ৭৬ হাজার টাকা উদ্ধার করেন আধিকারিকরা। এর পর ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা হাসানের চৌবাগা রোডের বাড়িতে গভীর রাতে যৌথ অভিযান চালান। সেখান থেকেও আরও সাড়ে ৬০০ গ্রাম হাইড্রো গাঁজা উদ্ধার করা হয়।

কী এই ‘হাইড্রোপনিক’ গাঁজা?

গোয়েন্দাদের দাবি, বর্তমানের ‘জেন জি’ অর্থাৎ এই প্রজন্মের যুবক-যুবতীদের কাছে ‘হাইড্রোপনিক’ গাঁজা বা ‘হাইড্রো গাঁজা’ অত্যন্ত জনপ্রিয় এবং এটি মারাত্মক ক্ষতিকারক। মূলত চোরাপথে থাইল্যান্ডের ব্যাংকক থেকে সীমান্ত পেরিয়ে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এই মাদক। সাধারণ গাঁজা মাটিতে চাষ করা হলেও, এই বিশেষ ধরনের গাঁজা সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে (ইনডোর) জলের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা হয়। এর জন্য একটি নির্দিষ্ট নিয়ন্ত্রিত তাপমাত্রা এবং কৃত্রিম এলইডি (LED) আলোর প্রয়োজন হয়। মাটিতে চাষ করা সাধারণ গাঁজার তুলনায় এই হাইড্রোপনিক গাঁজায় নেশার উপাদান ‘টেট্রাহাইড্রো ক্যানাবিনল’ (THC) অনেক বেশি মাত্রায় থাকে। তীব্র নেশার কারণেই এর দাম আকাশছোঁয়া হওয়া সত্ত্বেও তরুণ প্রজন্মের একাংশের কাছে এর চাহিদা তুঙ্গে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত হাসান গোয়েন্দাদের কাছে স্বীকার করেছে, ব্যাংকক থেকে চোরাপথে মোট ১২ কেজি হাইড্রো গাঁজা কলকাতায় আনা হয়েছিল। যার মধ্যে বিক্রির উদ্দেশ্যে হাসানের কাছে ৮ কেজি মজুত রাখা হয়েছিল। বাকি ৪ কেজি হাইড্রো গাঁজা নিয়ে ইতিমধ্যেই চম্পট দিয়েছে চক্রের অন্য এক সদস্য। সেই পলাতক যুবকের খোঁজে শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে লালবাজার। ধৃত হাসান আলির বিরুদ্ধে মাদক আইন (NDPS Act)-এর একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে এই আন্তর্জাতিক মাদক চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Share on Social Media
  • Related Posts

    শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে যন্তর মন্তরে সোনামের অনশন ২০ দিনে, সমর্থনে কলকাতায় প্রতীকী অনশনের ঢল

    নিউজ ডেস্ক: দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি নিয়ে লাদাখের বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুকের আমরণ অনশন শুক্রবার ২০ দিনে পদার্পণ করল। ‘ককরোচ পার্টি’-র উদ্যোগে আয়োজিত এই দীর্ঘমেয়াদি…

    Share on Social Media

    রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি ও বরেণ্য শিল্পীদের চিত্র প্রদর্শনী পাঁচতারা হোটেলে, জোর কদমে চলছে অনলাইন নিলাম

    নিউজ ডেস্ক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লেখা দুষ্প্রাপ্য কবিতা, সঙ্গে রামকিঙ্কর বেইজ, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের মতো কালজয়ী শিল্পীদের আঁকা চিত্রকর্ম— বঙ্গ সংস্কৃতির এমনই সব অমূল্য রত্ন নিয়ে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    বিহার থেকে অসমে মহিষ পাচারের ছক বানচাল কালচিনিতে, কন্টেনার থেকে উদ্ধার ২৬টি মোষ, ধৃত ২

    বিহার থেকে অসমে মহিষ পাচারের ছক বানচাল কালচিনিতে, কন্টেনার থেকে উদ্ধার ২৬টি মোষ, ধৃত ২

    হাতি-মানুষের সংঘাত রুখতে অভিনব দাওয়াই, বক্সার ৪ বনবস্তি এলাকায় বসছে ২৭ কিমি ‘ঝুলন্ত সোলার ফেন্সিং’

    হাতি-মানুষের সংঘাত রুখতে অভিনব দাওয়াই, বক্সার ৪ বনবস্তি এলাকায় বসছে ২৭ কিমি ‘ঝুলন্ত সোলার ফেন্সিং’

    কাকদ্বীপ ও ক্যানিংয়ে চলল বুলডোজার, রেল ও সরকারি জমি দখলমুক্ত করতে এক নিমেষে সর্বহারা বহু ব্যবসায়ী

    কাকদ্বীপ ও ক্যানিংয়ে চলল বুলডোজার, রেল ও সরকারি জমি দখলমুক্ত করতে এক নিমেষে সর্বহারা বহু ব্যবসায়ী

    মন্দিরে দুঃসাহসিক চুরির কিনারা, সিঙ্গুরে ধৃতের বাড়ি থেকে উদ্ধার দেবীর সোনার জিভ ও রুপোর মুকুট

    মন্দিরে দুঃসাহসিক চুরির কিনারা, সিঙ্গুরে ধৃতের বাড়ি থেকে উদ্ধার দেবীর সোনার জিভ ও রুপোর মুকুট

    শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে যন্তর মন্তরে সোনামের অনশন ২০ দিনে, সমর্থনে কলকাতায় প্রতীকী অনশনের ঢল

    শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে যন্তর মন্তরে সোনামের অনশন ২০ দিনে, সমর্থনে কলকাতায় প্রতীকী অনশনের ঢল

    বিমানবন্দরের মসজিদ স্থানান্তর ঘিরে উত্তেজনা, বিক্ষোভের ডাক দিয়েও পুলিশের কড়া পাহারায় পিছু হঠলেন সিদ্দিকুল্লা

    বিমানবন্দরের মসজিদ স্থানান্তর ঘিরে উত্তেজনা, বিক্ষোভের ডাক দিয়েও পুলিশের কড়া পাহারায় পিছু হঠলেন সিদ্দিকুল্লা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.