বদল হচ্ছে কলকাতার জঞ্জাল সাফাইয়ের ভোল, ফাঁকি রুখতে সব গাড়িতে বসছে জিপিএস ও সিসি ক্যামেরা

নিউজ ডেস্ক: কলকাতা শহরের জঞ্জাল সাফাই ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে এক বড়সড় আধুনিকীকরণের সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। কোন গাড়ি কখন পুরসভার গ্যারেজ থেকে বেরোচ্ছে, কখন যাচ্ছে কম্প্যাক্টর স্টেশনে আর ময়লা তুলে কখন ফিরছে ধাপার ডাম্পিং গ্রাউন্ডে— এবার থেকে এই সমস্ত গতিবিধির ওপর ২৪ ঘণ্টা ‘ট্র্যাক’ বা কড়া নজরদারি চালানো হবে। এই লক্ষ্যে পুরসভার সমস্ত জঞ্জাল তোলার গাড়ি, মুভেবল কম্প্যাক্টর, ডাম্পার-সহ যাবতীয় মেশিনারি ও গাড়িতে বসতে চলেছে আধুনিক জিপিএস (GPS) ট্র্যাকিং সিস্টেম ও সিসি ক্যামেরা।

পাশাপাশি, শহরের প্রতিটি আধুনিক ভ্যাট অর্থাৎ কম্প্যাক্টর স্টেশনগুলিতেও বসানো হবে সিসি ক্যামেরা। কলকাতা পুরসভার সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে সরাসরি লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে চলবে এই কড়া নজরদারি।

সম্প্রতি পুরসভার সচিব কিশোরকুমার বিশ্বাসের উপস্থিতিতে একাধিক বিভাগীয় উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক সম্পন্ন হয়। সেই বৈঠকেই পুরসভার কন্ট্রোল রুমকে আরও আধুনিক এবং সুসংহত (Integrated) করার রূপরেখা তৈরি হয়েছে। ঠিক হয়েছে, শহরের বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত প্রতিটি গাড়ি ও ভ্যাটকে সরাসরি সেন্ট্রাল কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত করা হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কলকাতায় ১৪৫টি আধুনিক ভ্যাট বা কম্প্যাক্টর স্টেশন রয়েছে। এর পাশাপাশি ১৪৫টি ছোট-বড় মুভেবল কম্প্যাক্টর গাড়ি এবং প্রচুর পুরনো ডাম্পার সচল রয়েছে। এই সমস্ত গাড়িতেই বাধ্যতামূলকভাবে জিপিএস ট্র্যাকিং সিস্টেম লাগানো হবে।

পুরসভার আধিকারিকদের একাংশ জানিয়েছেন, আগে বেশ কিছু গাড়িতে জিপিএস লাগানো হলেও, রক্ষণাবেক্ষণের অভাবে তার অনেকগুলিই অকেজো হয়ে পড়েছিল। এবার গোটা সিস্টেমের খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সাফাই কর্মীরা বা ডাম্পার চালকরা কাজে কোনও ফাঁকি দিচ্ছেন কি না, তা সহজেই ধরা পড়বে। অনেক সময় দেখা যায়, সকালে নির্দিষ্ট সময়ে সাফাই হওয়ার পর দুপুরের দিকে কম্প্যাক্টর স্টেশন বা সংলগ্ন ভ্যাটে আবার আবর্জনা জমে যায়। নতুন সিসি ক্যামেরা সিস্টেম চালু হলে পুরসভার কন্ট্রোল রুমে বসেই তা আধিকারিকদের নজরে আসবে এবং সঙ্গে সঙ্গে সেখানে পুনরায় সাফাইয়ের গাড়ি পাঠিয়ে এলাকা পরিষ্কার করা সম্ভব হবে।

পুরসভার জঞ্জাল সাফাই বিভাগ সূত্রে আরও জানা গিয়েছে, কয়েক মাস আগেই বেশ কিছু নতুন দামি মুভেবল কম্প্যাক্টর গাড়ি কেনা হয়েছে। এগুলির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার স্বার্থেও সিসি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কারণ, অনেক সময় পুরসভার গ্যারেজে বা রাস্তার ধারে পার্কিংয়ে থাকা নতুন গাড়ি থেকে মূল্যবান যন্ত্রাংশ চুরির অভিযোগ ওঠে। এই চুরির চক্র রুখতে পুরসভার গ্যারেজ এবং যে সমস্ত রাস্তায় এই সাফাই গাড়িগুলি নিয়মিত পার্ক করা থাকে, সেখানেও সিসি ক্যামেরার সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই সুসংহত ব্যবস্থার ফলে কলকাতার নাগরিক পরিষেবা আরও উন্নত হবে বলে আশাবাদী পুর কর্তৃপক্ষ।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.