বিমানবন্দরের মসজিদ স্থানান্তর ঘিরে উত্তেজনা, বিক্ষোভের ডাক দিয়েও পুলিশের কড়া পাহারায় পিছু হঠলেন সিদ্দিকুল্লা

নিউজ ডেস্ক: বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের জন্য ভেতরের একটি মসজিদ স্থানান্তর করার প্রক্রিয়া ঘিরে নতুন করে পারদ চড়ল রাজ্য রাজনীতিতে। এই সিদ্ধান্তের প্রতিবাদে জমিয়তে উলেমায়ে হিন্দের নেতা সিদ্দিকুল্লা চৌধুরী শুক্রবার বিশাল জমায়েত ও বিক্ষোভের ডাক দিলেও, শেষ পর্যন্ত প্রশাসনের কড়া নিরাপত্তার মুখে পিছু হঠলেন তিনি। অন্য দিকে, এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়েছেন, উন্নয়নের কাজে কোনও ধর্মীয় স্থান বাধা হতে পারে না।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দরের আধুনিকীকরণ ও রানওয়ে সম্প্রসারণের স্বার্থেই ওই নির্দিষ্ট ধর্মীয়স্থলটি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যার জেরে গত কয়েকদিন ধরে সেখানে নামাজপাঠ বন্ধ রয়েছে। এরই প্রতিবাদে শুক্রবার বাঁকড়া মসজিদ চত্বরে বহু অনুগামীকে সঙ্গে নিয়ে নামাজপড়া এবং বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন সিদ্দিকুল্লা।

যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শুক্রবার সকাল থেকেই বাঁকড়া এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে প্রশাসন। অশান্তি রুখতে রাজ্য পুলিশের পাশাপাশি নামানো হয় কেন্দ্রীয় বাহিনী এবং র‌্যাফ (RAF)। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলায় শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হন জমিয়ত নেতা। তিনি ওই চত্বরে কোনও কর্মসূচি করতে না পেরে অন্য একটি মসজিদে গিয়ে নামাজ পড়েন। পরে সিদ্দিকুল্লা চৌধুরী নিজের অবস্থান স্পষ্ট করে দাবি করেন, ‘‘আমরা আইনের পরিপন্থী কোনও কাজ করতে চাইনি। পুলিশের সঙ্গে সরাসরি সঙ্ঘাতে জড়ানো আমাদের উদ্দেশ্য ছিল না।’’

তবে এই আন্দোলন ও প্রতিবাদের মানসিকতাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সিদ্দিকুল্লাকে কড়া ভাষায় খোঁচা দিয়ে তিনি বলেন, ‘‘উন্নয়নের কাজের সামনে মন্দির বা মসজিদ— কোনও কিছুকেই টেনে আনা উচিত নয়। সিদ্দিকুল্লা চৌধুরী যত খুশি লোক নিয়ে এসে যা খুশি করতে পারেন, তার পর সরকার নিজের আইন অনুযায়ী তার মতো ব্যবস্থা নেবে। তবে একটা কথা মাথায় রাখবেন, দেশে বা রাজ্যে এখন আর বাবরের সরকার চলছে না।’’ রাজনৈতিক মহলের মতে, বঙ্গে প্রশাসনিক পরিবর্তনের পর যে কোনও ধরণের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ-প্রশাসন যে কতটা কঠোর মনোভাব নিচ্ছে, এই ঘটনা তারই অন্যতম বড় প্রমাণ।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.