মন্দিরে দুঃসাহসিক চুরির কিনারা, সিঙ্গুরে ধৃতের বাড়ি থেকে উদ্ধার দেবীর সোনার জিভ ও রুপোর মুকুট

নিউজ ডেস্ক: হুগলি জেলার সিঙ্গুরের বুরিগ্রাম এলাকার একটি মন্দিরে চুরির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল সিঙ্গুর থানার পুলিশ। চুরির ঘটনার মূল অভিযুক্তকে জেরা করে মন্দিরের গর্ভগৃহ থেকে চুরি যাওয়া সমস্ত প্রাচীন ও মূল্যবান অলঙ্কার উদ্ধার করেছেন তদন্তকারীরা। শুক্রবার সিঙ্গুর থানার আইসি সুদীপ্ত সাধু খাঁ-র নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ধৃত ব্যক্তির বাড়িতে অতর্কিতে অভিযান চালিয়ে এই চোরাই সামগ্রী বাজেয়াপ্ত করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অভিযুক্তের নাম আকবর আলি ওরফে কচি, সে সিঙ্গুর এলাকারই বাসিন্দা। দিনকয়েক আগে সিঙ্গুরের বুরিগ্রামের একটি নামী মন্দিরে চুরির ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও গোপন সূত্রের খবরের ভিত্তিতে আকবরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এর পর ধৃতকে চন্দননগর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। আদালত তার ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

হেফাজতে পাওয়ার পর সিঙ্গুর থানার গোয়েন্দারা আকবরকে দফায় দফায় ম্যারাথন জেরা শুরু করেন। পুলিশের জেরার মুখে শেষ পর্যন্ত ভেঙে পড়ে সে এবং মন্দিরে চুরির পুরো ঘটনা কবুল করার পাশাপাশি চোরাই গয়নাগুলি কোথায় লুকিয়ে রাখা আছে, তার হদিশও দেয়।

ধৃতের বয়ান অনুযায়ী, শুক্রবার তার বাড়িতে তল্লাশি চালিয়ে দেবীর সোনার জিহ্বা, একটি বহুমূল্য মুকুট, একটি রুপোর চেন এবং কানের দুল-সহ মন্দিরের অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। হুগলি গ্রামীণ পুলিশের উচ্চপদস্থ কর্তারা জানিয়েছেন, গ্রামীণ এলাকায় সমস্ত ধরনের অপরাধ ও চুরির চক্র দমনে পুলিশ অত্যন্ত সক্রিয়। আগামী দিনেও সমাজবিরোধীদের বিরুদ্ধে এই কঠোর ও ধারাবাহিক অভিযান জারি থাকবে।

Share on Social Media
  • Related Posts

    সিঙ্গুরে ধূলিসাৎ বেচারামের দুর্গ, পরিবারতন্ত্রের বিরুদ্ধে জনরোষে ধরাশায়ী দাপুটে মন্ত্রী

    নিউজ ডেস্ক: দলকে পারিবারিক সম্পত্তিতে পরিণত করার মাশুল দিতে হলো তৃণমূল কংগ্রেসকে। হুগলির ঐতিহাসিক আন্দোলনের মাটি সিঙ্গুরেই কার্যত রাজনৈতিক সমাধি ঘটল রাজ্য সরকারের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার। নবাগত বিজেপি…

    Share on Social Media

    গয়া থেকে পিন্ডদান সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা সিঙ্গুরে, মৃত একই পরিবারের ৪

    নিউজ ডেস্ক: গয়া থেকে পিন্ডদান সেরে বাড়ি ফেরার পথে হুগলির সিঙ্গুরে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে ছোট লরির ধাক্কায় মৃত্যু হল…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.