কাগুজে কোম্পানি খুলে ৮ কোটির জিএসটি ফাঁকি! হলদিয়া কমিশনারেটের জালে চক্রের পাণ্ডা

নিউজ ডেস্ক: ভিন রাজ্য থেকে জাল ইনভয়েস বা বিল আনিয়ে কোটি কোটি টাকা সরকারি কর ফাঁকি দেওয়ার এক বড়সড় চক্রের পর্দাফাঁস করলেন হলদিয়া কমিশনারেটের সেন্ট্রাল জিএসটি (CGST) অফিসাররা। এই জালিয়াতি চক্রের মূল পাণ্ডা জয়দেব মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও বয়ানে অসঙ্গতি থাকায় রাতেই তাঁকে নিজেদের হেফাজতে নেন আধিকারিকরা। ধৃতের স্বীকারোক্তি অনুযায়ী, এই চক্রের মাধ্যমে সরকারের প্রায় ৮ কোটি টাকারও বেশি ইনপুট ট্যাক্স ক্রেডিট (ITC) হাতিয়ে নেওয়া হয়েছে।

জিএসটি দপ্তর সূত্রে খবর, খড়্গপুরের বিভিন্ন এলাকায় বেশ কিছু কোম্পানির লেনদেনের ওপর দীর্ঘক্ষণ ধরে নজরদারি চালাচ্ছিলেন তদন্তকারীরা। নির্দিষ্ট জিএসটিএন (GSTN) নম্বর নিয়ে চলা এই কোম্পানিগুলি নথিতে বিভিন্ন সামগ্রী উৎপাদন করার দাবি করলেও, বাস্তবে সেগুলির কোনও অস্তিত্বই ছিল না। তদন্তকারীরা ওই ঠিকানায় গিয়ে দেখেন, সেখানে কোনও প্রোডাকশন ইউনিট বা কারখানা নেই। আদতে এগুলি ছিল স্রেফ ‘কাগুজে কোম্পানি’, যার মূল লক্ষ্য ছিল জাল ইনভয়েস তৈরি করে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিক্রি করা।

জেরায় ধৃত জয়দেব মণ্ডল জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহারের বহু ব্যবসায়ী এই জাল ইনভয়েস কিনে সরকারের কাছে জমা দিয়ে কোটি কোটি টাকা রিফান্ড বা আইটিসি রিটার্ন তুলে নিয়েছেন। জয়দেববাবুর দাবি, মোটা টাকার কমিশনের লোভে তিনি এই চক্রে জড়িয়ে পড়েন এবং তাঁকে ওই কোম্পানিগুলির ডিরেক্টর করা হয়েছিল। এই সিন্ডিকেটে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে, যাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছেন জিএসটি অফিসাররা। যে সমস্ত ব্যবসায়ীরা এই জাল বিল ব্যবহার করে কর ফাঁকি দিয়েছেন, তাঁদেরও তালিকা তৈরি করা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    সরকারি প্রকল্পের টোপ দিয়ে নথি চুরি! কয়েক কোটি টাকার ভুয়ো ইনভয়েস ও ‘শেল’ কোম্পানির পান্ডা গ্রেপ্তার

    নিউজ ডেস্ক: জাল ইনভয়েস তৈরি করে কোটি কোটি টাকার জিএসটি (GST) ফাঁকির কারবারে বড়সড় সাফল্য পেল হলদিয়া কমিশনারেটের সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বিভাগ। ভুয়া কাগুজে কোম্পানি বা ‘শেল’ কোম্পানি…

    Share on Social Media

    নন্দীগ্রামে সেই ‘আঘাত’ পাওয়া খুঁটিতেই পুজো বিজেপির, শুভেন্দুর জোড়া লড়াই ঘিরে তপ্ত রাজনীতির আঙিনা

    নিউজ ডেস্ক: নন্দীগ্রামের সেই বিরুলিয়া বাজার। গত বিধানসভা নির্বাচনে যেখানে খুঁটিতে লেগে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সোমবার রাতে সেই খুঁটি ঘিরেই চলল গেরুয়া শিবিরের উন্মাদনা। এবার নন্দীগ্রামের পাশাপাশি খোদ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.