নন্দীগ্রামে সেই ‘আঘাত’ পাওয়া খুঁটিতেই পুজো বিজেপির, শুভেন্দুর জোড়া লড়াই ঘিরে তপ্ত রাজনীতির আঙিনা

নিউজ ডেস্ক: নন্দীগ্রামের সেই বিরুলিয়া বাজার। গত বিধানসভা নির্বাচনে যেখানে খুঁটিতে লেগে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সোমবার রাতে সেই খুঁটি ঘিরেই চলল গেরুয়া শিবিরের উন্মাদনা। এবার নন্দীগ্রামের পাশাপাশি খোদ ভবানীপুর কেন্দ্রেও বিজেপির প্রার্থী হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাম ঘোষণা হতেই বিরুলিয়া বাজারে গিয়ে সেই ‘ঐতিহাসিক’ খুঁটিতে ঘটা করে পুজো দিলেন বিজেপি কর্মীরা। যার মাধ্যমে মেদিনীপুরের ভূমিপুত্রকে জোড়া জয় এনে দেওয়ার শপথ নিল পদ্ম শিবির।

গত নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজিত হওয়ার পর ভবানীপুর উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী পদ রক্ষা করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু এবার লড়াই আরও কঠিন। কারণ, এবার শুভেন্দু লড়াই ছুঁড়ে দিয়েছেন মমতার খাসতালুক ভবানীপুরেও। সোমবার নাম ঘোষণা হতেই ব্যান্ড পার্টি নিয়ে পথে নামেন বিজেপি সমর্থকরা। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল বলেন, “সনাতন ধর্মের মানুষ কোনও শুভ কাজের আগে খুঁটি পুজো করে। মুখ্যমন্ত্রী যেখানে আঘাত পেয়েছিলেন বলে দাবি করেছিলেন, সেই খুঁটিতেই পুজো দিয়ে আমরা প্রচারের শুভ কাজ শুরু করলাম। মুখ্যমন্ত্রী যেখানেই দাঁড়ান না কেন, আমাদের নেতা তাঁকে বিদায় জানাবেন।”

বিজেপি নেতাদের কটাক্ষ, গতবার পায়ে প্লাস্টার নিয়ে প্রচার করলেও নন্দীগ্রামের মানুষ ‘নাটক’ ধরিয়ে দিয়েছিলেন। তবে তৃণমূলও বসে নেই। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় দাবি করেছেন, “নন্দীগ্রামে প্রার্থী যেই হোন না কেন, এবার হার নিশ্চিত শুভেন্দুর। বিজেপি নেতারা মহিলাদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেন, বাংলার মহিলারা তাঁদের এবার উচিত শিক্ষা দেবেন। নন্দীগ্রাম ও ভবানীপুর— দুই আসনেই হারবেন শুভেন্দু।”

একদিকে যখন নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী কে হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে, অন্যদিকে তখন দেওয়াল লিখন আর খুঁটি পুজোর মাধ্যমে প্রচারের পারদ তুঙ্গে তুলেছে গেরুয়া বাহিনী। ফল ঘোষণার পর আবির ওড়ানোর সুযোগ আর মিলবে না বলেই তৃণমূলের কটাক্ষ। তবে ভোট-যুদ্ধ শুরুর আগেই নন্দীগ্রামের সেই জং ধরা লোহার খুঁটি যে ফের বঙ্গ রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এল, তা বলাই বাহুল্য।

Share on Social Media
  • Related Posts

    সরকারি প্রকল্পের টোপ দিয়ে নথি চুরি! কয়েক কোটি টাকার ভুয়ো ইনভয়েস ও ‘শেল’ কোম্পানির পান্ডা গ্রেপ্তার

    নিউজ ডেস্ক: জাল ইনভয়েস তৈরি করে কোটি কোটি টাকার জিএসটি (GST) ফাঁকির কারবারে বড়সড় সাফল্য পেল হলদিয়া কমিশনারেটের সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বিভাগ। ভুয়া কাগুজে কোম্পানি বা ‘শেল’ কোম্পানি…

    Share on Social Media

    কাগুজে কোম্পানি খুলে ৮ কোটির জিএসটি ফাঁকি! হলদিয়া কমিশনারেটের জালে চক্রের পাণ্ডা

    নিউজ ডেস্ক: ভিন রাজ্য থেকে জাল ইনভয়েস বা বিল আনিয়ে কোটি কোটি টাকা সরকারি কর ফাঁকি দেওয়ার এক বড়সড় চক্রের পর্দাফাঁস করলেন হলদিয়া কমিশনারেটের সেন্ট্রাল জিএসটি (CGST) অফিসাররা। এই জালিয়াতি…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.