কাজের টোপ দিয়ে স্টেশন থেকে অপহরণ, তরুণীকে চারদিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ বালিগঞ্জে

নিউজ ডেস্ক: খাস কলকাতার ব্যস্ততম রেল স্টেশন থেকে এক তরুণীকে অপহরণ এবং চারদিন ধরে আটকে রেখে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ওই তরুণীকে আমতলার একটি হোটেলে নিয়ে গিয়ে শারীরিক নিগ্রহ ও তাঁর সর্বস্ব লুণ্ঠন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় জিরো এফআইআর-এর (Zero FIR) ভিত্তিতে বালিগঞ্জ জিআরপি  অপহরণ ও গণধর্ষণ-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, নিগৃহীতা তরুণী বালিগঞ্জের একটি আয়া সেন্টারে কাজ করেন। গত ৯ এপ্রিল পারিবারিক অশান্তির জেরে তিনি বালিগঞ্জ স্টেশনে দীর্ঘক্ষণ বসে কান্নাকাটি করছিলেন। সেই সময় এক অজ্ঞাতপরিচয় যুবক তাঁর অসহায়তার সুযোগ নিয়ে আলাপে লিপ্ত হয়। তরুণীকে ভালো কাজের প্রলোভন দিয়ে কৌশলে স্টেশনের বাইরে নিয়ে আসে অভিযুক্ত। এরপর রাসবিহারী হয়ে তাঁকে বিষ্ণুপুরের আমতলার একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানে পৌঁছনোর পর আরও তিন-চার জন যুবক উপস্থিত হয় এবং চারদিন ধরে তাঁকে দফায় দফায় ধর্ষণ করা হয়। বাধা দিলে তাঁকে নৃশংসভাবে মারধর করা হয় এবং তাঁর মোবাইল-সহ সমস্ত দামি জিনিস কেড়ে নেওয়া হয়।

টানা চারদিন অমানুষিক নির্যাতনের পর তরুণী অসুস্থ হয়ে পড়লে, দুষ্কৃতীরা তাঁকে একটি নির্জন ঝোপের মধ্যে ফেলে দিয়ে চম্পট দেয়। পরে এক পথচারী যুবকের সাহায্যে তিনি কোনওরকমে বাড়ি ফিরে পরিবারের কাছে গোটা বিষয়টি জানান। প্রথমে বিষ্ণুপুর থানায় অভিযোগ জানানো হলেও, ঘটনাস্থল বালিগঞ্জ স্টেশন হওয়ায় তারা একটি ‘জিরো এফআইআর’ রুজু করে মামলাটি রেল পুলিশের হাতে হস্তান্তর করে।

তদন্তে নেমে রেল পুলিশ ইতিমধ্য়েই বালিগঞ্জ স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। নিগৃহীতার বয়ান অনুযায়ী আমতলার ওই নির্দিষ্ট হোটেলটিকেও চিহ্নিত করা সম্ভব হয়েছে। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার প্রক্রিয়া জারি রয়েছে। নিগৃহীতার গোপন জবানবন্দি নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন তদন্তকারীরা। শহরের অদূরে এমন নক্করজনক ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল।

Share on Social Media
  • Related Posts

    ম্যানহোলে পড়ে ‘উধাও’ গোরু! ২০০ ফুট সুড়ঙ্গপথ পেরিয়ে রুদ্ধশ্বাস উদ্ধার ভিআইপি রোডে

    নিউজ ডেস্ক: ব্যস্ত ভিআইপি রোডে তখন যানবাহনের তীব্র হুড়োহুড়ি। এরই মাঝে ঘটে গেল এক অভাবনীয় ও রুদ্ধশ্বাস কাণ্ড। ঢাকনা খোলা একটি ম্যানহোলের গর্তে পড়ে সটান মাটির তলায় তলিয়ে গেল আস্ত…

    Share on Social Media

    মোথাবাড়িতে এসআইআর আধিকারিকদের ওপর হামলা: ৭ অভিযুক্তকে হেফাজতে নিল এনআইএ

    নিউজ ডেস্ক: মালদহের মোথাবাড়িতে এসআইআর (SIR) বা বিশেষ তদন্তের কাজে নিযুক্ত আধিকারিকদের ঘেরাও এবং তাঁদের ওপর হামলার ঘটনায় তদন্তের জাল আরও গুটিয়ে আনল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। এই ঘটনায়…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ২০ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বাগদা, তছনছ বিঘার পর বিঘা ফসল; ঘর ভেঙে জখম ২

    ২০ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বাগদা, তছনছ বিঘার পর বিঘা ফসল; ঘর ভেঙে জখম ২

    বিধাননগরে নয়া পুলিশ কমিশনার, ৪ বিএলও-কে সাসপেন্ড করল কমিশন; ভোটের মুখে ব্যাপক রদবদল

    বিধাননগরে নয়া পুলিশ কমিশনার, ৪ বিএলও-কে সাসপেন্ড করল কমিশন; ভোটের মুখে ব্যাপক রদবদল

    ১৬ নম্বর জাতীয় সড়কে চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ডেবরায় ভস্মীভূত ট্রাক; নেপথ্যে কি শর্ট সার্কিট?

    ১৬ নম্বর জাতীয় সড়কে চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ডেবরায় ভস্মীভূত ট্রাক; নেপথ্যে কি শর্ট সার্কিট?

    পাহাড়তলীর পথে ‘অচেনা’ সাঁজোয়া গাড়ি! ময়নাগুড়িতে ভোটারদের অভয় দিতে অলিগলিতে কর্তারা

    পাহাড়তলীর পথে ‘অচেনা’ সাঁজোয়া গাড়ি! ময়নাগুড়িতে ভোটারদের অভয় দিতে অলিগলিতে কর্তারা

    বালুরঘাটে পোস্টাল ব্যালট ঘিরে চরম বিশৃঙ্খলা, সিল-গালা ছাড়াই ভোটগ্রহণের অভিযোগে ধুন্ধুমার

    বালুরঘাটে পোস্টাল ব্যালট ঘিরে চরম বিশৃঙ্খলা, সিল-গালা ছাড়াই ভোটগ্রহণের অভিযোগে ধুন্ধুমার

    ভোটের মুখে হাওড়ায় আরপিএফের বড় সাফল্য, ৭২ লক্ষের নগদ ও মার্কিন ডলার-সহ গ্রেফতার ২

    ভোটের মুখে হাওড়ায় আরপিএফের বড় সাফল্য, ৭২ লক্ষের নগদ ও মার্কিন ডলার-সহ গ্রেফতার ২
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.