তামিলনাড়ুতে নজিরবিহীন কাণ্ড, কার্তি চিদাম্বরমের অফিস থেকে বাজেয়াপ্ত টাকা ছিনতাই করল জনতা

নিউজ ডেস্ক: ভোটের মুখে দাক্ষিণাত্যের রাজনীতিতে তুলকালাম। তামিলনাড়ুর শিবগঙ্গার কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরমের দলীয় কার্যালয় থেকে বাজেয়াপ্ত হওয়া লক্ষ লক্ষ টাকা পুলিশের সামনেই ছিনতাই করে পালাল একদল উত্তেজিত জনতা। নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা উদ্ধার করলেও, তা শেষ পর্যন্ত ট্রেজারিতে পৌঁছল না। মাঝরাস্তায় কমিশনের কর্মীদের ওপর চড়াও হয়ে টাকা লুটের এই ঘটনায় দক্ষিণ ভারতের নির্বাচনী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।

পুলিশ ও কমিশন সূত্রে খবর, সোমবার গোপন সূত্রে খবর মিলেছিল যে কারাইকুডি এলাকায় কার্তির দলীয় কার্যালয়ে ভোটারদের বিলি করার জন্য বিপুল পরিমাণ নগদ রাখা হয়েছে। সেই মতো হানা দেয় কমিশনের ফ্লাইং স্কোয়াড। তল্লাশিতে তিনটি ব্যাগ ভর্তি মোট ১৩ লক্ষ ৪৪ হাজার টাকা উদ্ধার হয়। বিপত্তি ঘটে টাকা গোনার সময়। পালানিয়াপ্পান নামে স্থানীয় এক ব্যক্তি টাকা গোনার দৃশ্য ভিডিও রেকর্ড করার জন্য কমিশনের কর্মীদের ওপর চাপ দিতে থাকেন। ভিডিও চলাকালীনই আচমকা জনা তিরিশেক লোক স্কোয়াডের ওপর ঝাঁপিয়ে পড়ে টাকার ব্যাগগুলো ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। পরিস্থিতি এমনই চরমে পৌঁছয় যে, কমিশনের গাড়ির চাবিটিও ছিনতাই করে নেওয়া হয় যাতে তাঁরা পিছু নিতে না পারেন।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান দেবাকোট্টাইয়ের সাব কালেক্টর আয়ূষ ভেঙ্কট ভাটস এবং এএসপি আশিস পুনিয়া। এই নজিরবিহীন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ইতিমধ্যেই সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পালানিয়াপ্পানকে গ্রেপ্তার করেছে। তবে ছিনতাই হওয়া টাকা এবং অভিযুক্ত বাকি দুষ্কৃতীরা এখনও বেপাত্তা। তাদের সন্ধানে তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। ভোটের ঠিক আগে সাংসদের অফিস থেকে উদ্ধার হওয়া টাকা এবং তা ‘জনরোষে’র নামে লুটের ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা এখন তুঙ্গে।

Share on Social Media
  • Related Posts

    দিল্লিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, এসি বিস্ফোরণে জীবন্ত দগ্ধ হয়ে মৃত অন্তত ৯

    নিউজ ডেস্ক: রবিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল দিল্লির শাহদরা এলাকার বিবেক বিহার। একটি চারতলা আবাসিক ভবনে আগুন লেগে অন্তত নয় জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৬ জনকে।…

    Share on Social Media

    নিটে ‘মুন্নাভাই’ রুখতে নজিরবিহীন দাওয়াই! পরীক্ষার দু’দিন ছুটি পাবেন না দেশের কোনও ডাক্তারি পড়ুয়া

    নিউজ ডেস্ক: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) ঘিরে এবার চরম সতর্ক কেন্দ্র। আগামী ৩ মে, রবিবার দেশজুড়ে আয়োজিত হতে চলেছে এই মেগা পরীক্ষা। কিন্তু প্রতিবছরই নিট আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.