ভোটের মুখে পরিযায়ী-প্রত্যাবর্তন, ‘সামার স্পেশালে’ চড়ে আসা শ্রমিকদের নিয়ে চড়ছে রাজনীতির পারদ

নিউজ ডেস্ক: ভোটের আবহে এ যেন এক চেনা ঘরওয়াপসি। তবে এবার সেই প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করতে রেলের ‘সামার স্পেশাল’ ট্রেন আসতেই তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপি তর্জা। মালদহ থেকে মুর্শিদাবাদ, কোচবিহার থেকে দিনাজপুর— ভিন রাজ্যে কাজ করতে যাওয়া হাজার হাজার শ্রমিক এখন ব্যাগপত্তর গুছিয়ে ভিড় জমাচ্ছেন সাঁতরাগাছি বা হাওড়া স্টেশনে। রাজনৈতিক মহলের মতে, এই পরিযায়ী শ্রমিকদের ভোট-বাক্সই এবার ভাগ্য নির্ধারণ করতে পারে অনেক হেভিওয়েট প্রার্থীর।

বিজেপির দাবি, পেটের তাগিদে ঘর ছাড়া এই বিশাল শ্রমজীবী মানুষ এবার ব্যালটে শাসকদলকে যোগ্য জবাব দেবেন। বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্যের শ্লেষাত্মক মন্তব্য, “খুব শীঘ্রই পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ৭১টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এই শ্রমিকরা এবার শাসকদলকে ‘অনুরাগের ছোঁয়া’ দিতেই আসছেন।” পদ্ম শিবিরের যুক্তি, পরিবারের থেকে দূরে ভিন রাজ্যে কষ্টে থাকা এই শ্রমিকদের ক্ষোভ এবার তৃণমূল সরকারের বিরুদ্ধেই যাবে। এমনকি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় যাঁরা দ্রুত ফিরছেন, তাঁরাও পরিবর্তনের পক্ষে সওয়াল করবেন বলে মনে করছে গেরুয়া শিবির।

পাল্টা আক্রমণে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেসও। বিদায়ী সরকারের মন্ত্রী অরূপ রায়ের দাবি, “পরিযায়ী শ্রমিকদের নাম করে আসলে ভিন রাজ্যের ভোটারদের ঢুকিয়ে ভোট করানোর পরিকল্পনা করছে বিজেপি। বিহারে যে কায়দায় ভোট হয়েছিল, বাংলায় সেই ছক কাজে আসবে না।” তৃণমূলের পাল্টা যুক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা বোর্ড গঠন করেছে এবং আর্থিক ভাতার ব্যবস্থা করেছে, তাই শ্রমিকরা ঘরের সরকারের পাশেই থাকবেন। স্টেশনের প্ল্যাটফর্মে ব্যাগ মাথায় ক্লান্ত শ্রমিকদের ফেরার দৃশ্যে যেমন স্বজন-মিলনের সুর আছে, তেমনই বুথের লড়াইয়ে তাঁরা কার দিকে পাল্লা ভারি করবেন, তা নিয়ে এখন সরগরম বাংলার রাজনীতি।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.