গঙ্গার তলা দিয়ে মেট্রোর পর এবার গঙ্গার উপরেই ‘ওয়াটার মেট্রো’, কোচির ধাঁচে সেজে উঠছে তিলোত্তমা

নিউজ ডেস্ক: গঙ্গার তলা দিয়ে দেশের প্রথম মেট্রো চলাচলের ইতিহাস গড়েছে কলকাতা। এবার জলপথ পরিবহণকেও আমূল বদলে দিতে এক উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হাতে নিতে চলেছে নবান্ন। কেরলের কোচির আদলে এবার তিলোত্তমার বুকেও ছুটবে অত্যাধুনিক ‘ওয়াটার মেট্রো’। পরিবেশবান্ধব এবং দ্রুতগতির এই জলযান শহরের যানজট কমাতে এক বড় অস্ত্র হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পের রূপরেখায় ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে অর্থ দফতর। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই কলকাতা পুরসভায় এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে। সেখানে কোচি ওয়াটার মেট্রোর প্রতিনিধি দল উপস্থিত থেকে একটি বিশদ প্রেজেন্টেশন দেবে। কোচির ধাঁচে কলকাতায়ও অত্যাধুনিক ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এই হাইব্রিড বোটগুলি যেমন শব্দহীন হবে, তেমনই পরিবেশ দূষণ রোধেও বিশেষ ভূমিকা রাখবে।

রাজ্য সরকার কেবল জলযান নয়, বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় গঙ্গার ঘাটগুলিকেও ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে। ইতিমধ্যে প্রায় ৫০টি জেটিকে আধুনিক রূপ দেওয়া হয়েছে এবং যাত্রীদের সুবিধার জন্য স্মার্ট কার্ড গেট বসানোর কাজও এগোচ্ছে। প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে নামানো হচ্ছে ১৩টি নতুন ই-ভেসেল। এছাড়াও আরও ২২টি ভেসেল শীঘ্রই পরিষেবায় যুক্ত হওয়ার অপেক্ষায়।

কেরলের কোচি ওয়াটার মেট্রো বর্তমানে এশিয়ার বৃহত্তম সমন্বিত ফেরি ব্যবস্থা। সেখানকার বোটগুলি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং ব্যাটারি ও ডিজেল জেনারেটর— দুই প্রযুক্তিতেই চলতে সক্ষম। নবান্নের এক কর্তার কথায়, “গোটা পরিকল্পনাটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহের বৈঠকে বোটের ধরণ, প্রকল্পের খরচ এবং গাইডলাইন চূড়ান্ত হতে পারে।” জলপথ পরিবহণের এই আধুনিকীকরণ কলকাতার গণপরিবহণ ব্যবস্থায় এক নতুন মাইলফলক যোগ করবে বলে আশা করা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.