সাত ঘণ্টায় ৬ বার কেঁপে উঠল পাহাড়! সিকিমে ঘনঘন কম্পনে শিলিগুড়িতেও ছড়ালো আতঙ্ক

নিউজ ডেস্ক: হাড়কাঁপানো ঠান্ডার রেশ কাটতে না কাটতেই এবার কম্পন-আতঙ্কে কাঁপছে পাহাড়। বৃহস্পতিবার মাত্র সাত ঘণ্টার ব্যবধানে এক-আধবার নয়, মোট ছ’বার ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম। কম্পন অনুভূত হয়েছে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের পাশাপাশি সমতলের শিলিগুড়ি ও জলপাইগুড়িতেও। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা খুব বেশি না থাকলেও, যেভাবে ঘনঘন মাটি কেঁপে উঠছে, তাতে সিঁদুরে মেঘ দেখছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার বেলা ১১টা ৩৪ মিনিটে প্রথম ভূকম্পন হয় সিকিমে। পশ্চিম সিকিমের গ্যালসিং ছিল এই কম্পনের উৎসস্থল, রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৬। এরপর থেকে সন্ধ্যা ৬টা ৪২ মিনিট পর্যন্ত দফায় দফায় আরও পাঁচবার কেঁপে ওঠে হিমালয় সংলগ্ন এই রাজ্য। কখনও মঙ্গন, কখনও নামচি আবার কখনও গ্যালসিং— বারবার উৎসস্থল বদলেছে ঠিকই, কিন্তু কম্পনের ধারাবাহিকতা বজায় ছিল। যদিও বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি।

উদ্বেগের বিষয় হল, গত ৫ ফেব্রুয়ারিও মাত্র চার ঘণ্টায় ১২ বার কেঁপেছিল সিকিম। তিন সপ্তাহের ব্যবধানে ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় আতঙ্ক দানা বেঁধেছে। সিকিমের আবহাওয়া দফতরের আধিকারিক গোপীনাথ রাহা জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত ছয়টি কম্পন রেকর্ড করা হয়েছে। কিন্তু কেন এত অল্প সময়ের ব্যবধানে বারবার এই কম্পন, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের প্রাক্তন বিভাগীয় প্রধান সুবীর সরকার অবশ্য একে ‘মাইক্রো সিসমিক অ্যাক্টিভিটি’ হিসেবে দেখছেন। তাঁর মতে, ভূ-তাত্ত্বিক প্লেটের অ্যাডজাস্টমেন্ট বা সামঞ্জস্যবিধান না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে।

পাহাড়ের গ্যালসিং ও মঙ্গন এলাকায় অতীতেও এমন ক্ষুদ্র কম্পন দেখা গিয়েছে। তবে বারবার এমন ঘটনা বড় কোনও ভূমিকম্পের পূর্বাভাস কি না, তা নিয়ে বিশেষজ্ঞ মহলে চর্চা শুরু হয়েছে। পর্যটন মরসুমের মুখে এই ধারাবাহিক কম্পন সিকিম ও উত্তরবঙ্গের পর্যটন ব্যবসার ওপরেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    নিউজ ডেস্ক: দীর্ঘ এক মাস ধরে ফাঁকা পতি পদ! সভাধিপতি না থাকায় পদে পদে স্তব্ধ হয়ে পড়ছে প্রশাসনিক ও সামাজিক উন্নয়নমূলক কাজ— এই গুরুতর অভিযোগে তোলপাড় শিলিগুড়ি মহকুমা পরিষদ। চরম…

    Share on Social Media

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    নিউজ ডেস্ক: কাজের কোনো রকম অভিজ্ঞতা বা যোগ্যতার মাপকাঠি (ক্রেডেনশিয়াল) নেই, অথচ কেবল মাত্র সাদা কাগজে আবেদনপত্র জমা দিয়েই আগে একের পর এক সরকারি কাজের বরাত হাতিয়ে নেওয়া হয়েছে! উত্তরবঙ্গ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.