রঙের উৎসবের আনন্দ বদলে গেল স্বজন হারানোর হাহাকারে! ভাটপাড়া ও বলাগড়ে গঙ্গায় তলিয়ে নিখোঁজ ৬

নিউজ ডেস্ক: রঙের উৎসবের যাবতীয় আনন্দ মুহূর্তেই বদলে গেল স্বজন হারানোর আর্তনাদে। দোলের দিন গঙ্গার দুই পাড়ে— ভাটপাড়া ও বলাগড়ে— অল্প সময়ের ব্যবধানে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দুই ঘটনায় মোট ছ’জন গঙ্গায় তলিয়ে গিয়েছেন। ঘটনার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত একজনেরও খোঁজ মেলেনি। এই ঘটনায় দুই এলাকাতেই শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার বিকেলে ভাটপাড়া বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছিলেন জগদ্দল বিধানসভা এলাকার মাদ্রাল গভর্নমেন্ট কলোনির বাসিন্দা দুই ভাই সৈকত নন্দী (৩২) ও সৌরভ নন্দী (২৭) এবং তাঁদের সম্পর্কিত বোন দীপশিখা দাস রজক। রং খেলার পর ‘পুকুরে স্নান করতে যাচ্ছি’ বলে তাঁরা গঙ্গার ঘাটে চলে আসেন। অভিযোগ, দীপশিখা প্রথমে ঘাটে নামেন এবং পা পিছলে জলে পড়ে যান। তাঁকে বাঁচাতে গিয়ে দুই ভাইও স্রোতে ভেসে যান। তিনজনকে হাবুডুবু খেতে দেখে তাঁদের বাঁচাতে জলে ঝাঁপ দেন স্থানীয় বাসিন্দা তথা একাদশ শ্রেণির ছাত্র সৌরভ সরকার। কিন্তু দুর্ভাগ্যবশত, তিনিও আর ফিরে আসেননি। বুধবার দিনভর ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ (ডিএমজি), কলকাতা পুলিশ এবং এনডিআরএফ-এর একাধিক টিম গঙ্গায় তল্লাশি চালালেও কারও হদিশ পাওয়া যায়নি। নিখোঁজদের পরিবারে এখন শুধুই কান্নার রোল। কিছুদিন আগেই দুই ভাইয়ের বিয়ে হয়েছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

অন্যদিকে, মঙ্গলবার দুপুরেই বলাগড়ের ডুমুরদহে একটি ডিঙি নৌকায় পাঁচ বন্ধু গঙ্গাবক্ষে ঘুরে বেড়াচ্ছিলেন। সেই সময় জোয়ারের ধাক্কায় নৌকাটি উলটে যায়। পাঁচজনের মধ্যে তিনজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও, সাঁতার না জানা সায়ক বন্দ্যোপাধ্যায় (২৩) এবং শুভজিৎ মণ্ডল (২১) তলিয়ে যান। ডিএমজি-র টিম ও ডুবুরি নামিয়ে তল্লাশি চললেও তাঁদেরও কোনও খোঁজ মেলেনি। স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান শ্যামাপ্রসাদ রায় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা সবরকম চেষ্টা চালাচ্ছেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা স্তব্ধ। বিধানসভা ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।

Share on Social Media
  • Related Posts

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    নিউজ ডেস্ক: বাড়ি দখলমুক্ত করতে ভাড়া করা গুন্ডা এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরি বা ইডি (ED)-র হেফাজতে রয়েছে, আর সেই গুন্ডাকে নগদে টাকা দেওয়ার অপরাধে বাড়ির মালিককেও গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় এজেন্সি!…

    Share on Social Media

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    নিউজ ডেস্ক: জরুরি চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুলেন্সের জন্য আর দালালের চক্করে ঘুরতে হবে না, বা গুণতে হবে না আকাশছোঁয়া ভাড়া। এবার ওলা (Ola) বা উবেরের (Uber) মতোই মোবাইলের একটি অ্যাপে বুক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.