ঝাড়গ্রাম মেডিক্যালে মৌমাছির তাণ্ডব! চিকিৎসক-নার্সসহ জখম অন্তত ২৩, আতঙ্কে কাঁপছে হাসপাতাল

নিউজ ডেস্ক: ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে এখন চিকিৎসার চেয়েও বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে মৌমাছির ঝাঁক। গত কয়েকদিন ধরে হাসপাতালের চিকিৎসক, নার্স ও রোগীর পরিজনদের ওপর অতর্কিতে হামলা চালাচ্ছে বিষাক্ত মৌমাছির দল। রবিবার সকালেও মৌমাছির হুল ফোটানোর জেরে ১১ জন আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই ঘোরালো যে, গত কয়েক দিনে জখমের সংখ্যা দাঁড়িয়েছে ২৩-এ। খোদ এক চিকিৎসককেও হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই অবস্থায় পরিষেবায় বিঘ্ন ঘটার আশঙ্কায় বনদপ্তর ও দমকলের দ্বারস্থ হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে খবর, মেডিক্যাল কলেজ চত্বর ও সংলগ্ন এলাকার বিশালাকায় শাল গাছগুলিতে মৌমাছির বড় বড় চাক রয়েছে। সেখান থেকেই মৌমাছির দল মাঝেমধ্যেই হানা দিচ্ছে হাসপাতালের ওয়ার্ড ও জরুরি বিভাগের ভেতরে। গত সপ্তাহে মেডিসিন বিভাগের চিকিৎসক কুশল মল্লিককে মৌমাছি কামড়ানোর পর তাঁকে চিকিৎসার জন্য ভর্তি হতে হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ওয়ার্ডে ঢুকতে ভয় পাচ্ছেন। স্থানীয় চা বিক্রেতাদের দাবি, মৌমাছির দল তেড়ে এলে পথচারীরা প্রাণভয়ে দৌড়াদৌড়ি শুরু করেন, দোকানের ঝাঁপ বন্ধ করে দিতে হয়। দীর্ঘদিন ধরে এই উপদ্রব চললেও বনদপ্তরের তরফে কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

হাসপাতালের এমএসভিপি অনুরূপ পাখিরা জানিয়েছেন, মৌমাছির আক্রমণে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আহত হওয়ায় চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে সোমবার থেকে রোগীর ভিড় বাড়লে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। হাসপাতাল চত্বরের প্রায় ৫০ ফুট উঁচুতে থাকা মৌমাছির চাকগুলি দ্রুত সরাতে দমকল ও বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আপাতত সাধারণ মানুষকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.