সেবাশ্রয় প্রকল্পে অনিয়মের তদন্তে আরও তৎপর পুলিশ, ডায়মন্ডহারবার ও বজবজের একাধিক নার্সিংহোমে তল্লাশি

নিউজ ডেস্ক: সেবাশ্রয় প্রকল্পে এক্স-রে ও ইউএসজি (USG) মেশিন ব্যবহারে বড়সড় অনিয়মের অভিযোগ ঘিরে তদন্তের পরিধি আরও বাড়াল ডায়মন্ডহারবার জেলা পুলিশ। গত ৩ জুলাই বিষ্ণুপুর থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি) এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের সূত্র ধরেই শুক্রবার বিষ্ণুপুরের এসডিপিও (SDPO)-র নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী ডায়মন্ডহারবার ও বজবজ এলাকার একাধিক বেসরকারি নার্সিংহোমে অতর্কিতে তল্লাশি অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবারের এই ম্যারাথন তল্লাশি অভিযানে বেশ কয়েকটি নার্সিংহোম থেকে অনিয়ম সংক্রান্ত নথিপত্র এবং কয়েকটি এক্স-রে ও ইউএসজি মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, সরকারি এই প্রকল্পের আওতায় থাকা চিকিৎসার মেশিনগুলি বেআইনিভাবে বেসরকারি ক্ষেত্রে ব্যবহার বা লিজ দেওয়া হচ্ছিল।

অন্য দিকে, এই সেবাশ্রয় শিবিরকে কেন্দ্র করে রবীন্দ্রনগর থানায় এক মহিলার দায়ের করা পৃথক একটি প্রতারণা ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে মহেশতলা পুরসভার দুই কাউন্সিলারকে জেরা করেছে পুলিশ। ধৃত ও অভিযুক্তদের বয়ান খতিয়ে দেখে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত এবং কত টাকার আর্থিক তছরুপ হয়েছে, তা খতিয়ে দেখছেন ডায়মন্ডহারবার থানার তদন্তকারী আধিকারিকরা।

Share on Social Media
  • Related Posts

    টিউশন থেকে ফেরার পথে নারকেল গাছ মাথায় পড়ে মৃত্যু ছাত্রীর, দক্ষিণ ২৪ পরগনায় শোকের ছায়া

    নিউজ ডেস্ক: প্রবল ঝড়ে মর্মান্তিক দুর্ঘটনা। টিউশন থেকে বাড়ি ফেরার পথে মাথায় নারকেল গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক দশম শ্রেণির ছাত্রীর। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড…

    Share on Social Media

    ‘ঝুঁকেগা নহি!’ ফলতায় খোদ তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে ‘হুঁশিয়ারি’ পুলিশ পর্যবেক্ষকের, তুঙ্গে বিতর্ক

    নিউজ ডেস্ক: দ্বিতীয় দফার ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বেনজির সংঘাত। একদিকে তৃণমূল কর্মীদের বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ, অন্যদিকে খোদ তৃণমূল প্রার্থীর অন্দরমহলে ঢুকে পুলিশ পর্যবেক্ষকের ‘ধমক’। সোমবার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    বিহার থেকে অসমে মহিষ পাচারের ছক বানচাল কালচিনিতে, কন্টেনার থেকে উদ্ধার ২৬টি মোষ, ধৃত ২

    বিহার থেকে অসমে মহিষ পাচারের ছক বানচাল কালচিনিতে, কন্টেনার থেকে উদ্ধার ২৬টি মোষ, ধৃত ২

    হাতি-মানুষের সংঘাত রুখতে অভিনব দাওয়াই, বক্সার ৪ বনবস্তি এলাকায় বসছে ২৭ কিমি ‘ঝুলন্ত সোলার ফেন্সিং’

    হাতি-মানুষের সংঘাত রুখতে অভিনব দাওয়াই, বক্সার ৪ বনবস্তি এলাকায় বসছে ২৭ কিমি ‘ঝুলন্ত সোলার ফেন্সিং’

    কাকদ্বীপ ও ক্যানিংয়ে চলল বুলডোজার, রেল ও সরকারি জমি দখলমুক্ত করতে এক নিমেষে সর্বহারা বহু ব্যবসায়ী

    কাকদ্বীপ ও ক্যানিংয়ে চলল বুলডোজার, রেল ও সরকারি জমি দখলমুক্ত করতে এক নিমেষে সর্বহারা বহু ব্যবসায়ী

    মন্দিরে দুঃসাহসিক চুরির কিনারা, সিঙ্গুরে ধৃতের বাড়ি থেকে উদ্ধার দেবীর সোনার জিভ ও রুপোর মুকুট

    মন্দিরে দুঃসাহসিক চুরির কিনারা, সিঙ্গুরে ধৃতের বাড়ি থেকে উদ্ধার দেবীর সোনার জিভ ও রুপোর মুকুট

    শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে যন্তর মন্তরে সোনামের অনশন ২০ দিনে, সমর্থনে কলকাতায় প্রতীকী অনশনের ঢল

    শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে যন্তর মন্তরে সোনামের অনশন ২০ দিনে, সমর্থনে কলকাতায় প্রতীকী অনশনের ঢল

    বিমানবন্দরের মসজিদ স্থানান্তর ঘিরে উত্তেজনা, বিক্ষোভের ডাক দিয়েও পুলিশের কড়া পাহারায় পিছু হঠলেন সিদ্দিকুল্লা

    বিমানবন্দরের মসজিদ স্থানান্তর ঘিরে উত্তেজনা, বিক্ষোভের ডাক দিয়েও পুলিশের কড়া পাহারায় পিছু হঠলেন সিদ্দিকুল্লা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.