তিনতলার ছাদ থেকে পড়ে মৃত্যু প্রৌঢ়ার! শিলিগুড়ির দেবাশিস কলোনিতে চাঞ্চল্য

নিউজ ডেস্ক: ছুটির দিনের সকালে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল শিলিগুড়ি। নিজের বাড়ির তিনতলার ছাদ থেকে নীচে পড়ে মৃত্যু হলো এক গৃহবধূর। শনিবার সকালে শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশিস কলোনি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম পপি সাহা (৫৫)। দুর্ঘটনা নাকি আত্মঘাতী, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

উঠোনে মিলল রক্তাক্ত দেহ: পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে যখন দুর্ঘটনাটি ঘটে, তখন বাড়িতেই ছিলেন পপিদেবীর ছেলে, পুত্রবধূ ও নাতি। হঠাৎ বাড়ির উঠোনে বিকট শব্দ পেয়ে তাঁরা ছুটে বেরিয়ে আসেন। দেখেন, বাড়ির উঠোনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন পপিদেবী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশী রত্না সাহা জানান, তিনিও বাড়ির কাজ করার সময় আচমকা শব্দ শুনে বাইরে এসে ওই প্রৌঢ়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

মানসিক অবসাদের ছায়া: স্থানীয় বাসিন্দা ও মৃতার পরিবারের দাবি, পপিদেবী দীর্ঘ দিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায়শই তিনি অসংলগ্ন আচরণ করতেন এবং ইতিপূর্বে একাধিকবার পড়ে গিয়ে আঘাত পাওয়ার ঘটনাও ঘটেছে। মানসিক অসুস্থতার কারণে মাঝেমধ্যেই তাঁকে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হতো। পরিবারের অনুমান, কোনওভাবে ভারসাম্য হারিয়েই তিনি ছাদ থেকে নীচে পড়ে গিয়েছেন।

তদন্তে শিলিগুড়ি থানার পুলিশ: খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ। এটি নিছক দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ ইতিমধ্যেই পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    নিউজ ডেস্ক: দীর্ঘ এক মাস ধরে ফাঁকা পতি পদ! সভাধিপতি না থাকায় পদে পদে স্তব্ধ হয়ে পড়ছে প্রশাসনিক ও সামাজিক উন্নয়নমূলক কাজ— এই গুরুতর অভিযোগে তোলপাড় শিলিগুড়ি মহকুমা পরিষদ। চরম…

    Share on Social Media

    সরকারি স্কুল ও হাসপাতালের প্রতি মানুষের বিশ্বাস ফেরানোই আমাদের অঙ্গীকার, প্রাক্তন স্কুলের মঞ্চে দাঁড়িয়ে বার্তা পর্যটনমন্ত্রীর

    নিউজ ডেস্ক: রাজ্যের সরকারি শিক্ষাব্যবস্থা এবং সরকারি স্বাস্থ্য পরিষেবার বুনিয়াদি পরিকাঠামোকে আরও শক্তিশালী করে, তার প্রতি সাধারণ মানুষের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। রবিবার উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.