পণের দাবিতে বধূকে খুনের অভিযোগ, রণক্ষেত্র চুঁচুড়ার কাপাসডাঙা! শ্বশুরবাড়িতে ভাঙচুর

নিউজ ডেস্ক: চুঁচুড়ার কাপাসডাঙায় এক গৃহবধূর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে শনিবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। পণের দাবিতে বছর তেইশের মৌমিতা চক্রবর্তীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এই ঘটনার খবর ছড়াতেই উত্তেজিত পরিজন ও প্রতিবেশীরা অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনীকে ঘটনাস্থলে নামতে হয়। ঘটনায় স্বামী দীপঙ্কর চট্টোপাধ্যায় সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা মৌমিতার সঙ্গে তিন বছর আগে চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাপাসডাঙার দীপঙ্করের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে মৌমিতার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত শ্বশুরবাড়ির লোকজন। অশান্তির জেরে মাঝে মাঝেই বাপের বাড়ি চলে যেতেন মৌমিতা, পরে বুঝিয়ে আবার তাঁকে ফিরিয়ে আনা হত। শনিবার সকালে বাপের বাড়ির সদস্যদের ফোন করে জানানো হয়, মৌমিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মৌমিতার পরিবারের দাবি, শুক্রবার রাতেও বাবার সঙ্গে স্বাভাবিক কথা হয়েছিল তাঁর, ফলে আত্মহত্যা করার কোনও কারণ নেই। তাঁদের অভিযোগ, শ্বাসরোধ করে খুন করার পর আত্মহত্যার নাটক সাজাতে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তীও জানিয়েছেন, অভিযুক্ত দীপঙ্করের পরিবারের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ উঠেছিল। এদিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ অভিযুক্তদের আটক করার পর ক্ষোভ প্রশমিত হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Share on Social Media
  • Related Posts

    সাতসকালে ট্রেন বিভ্রাট! চাকা জ্যাম হয়ে লাইনে দাঁড়িয়ে ডাউন বর্ধমান লোকাল, দুর্ভোগে নিত্যযাত্রীরা

    নিউজ ডেস্ক: শনি-সকালে অফিস বেরোনোর মুখেই বিপত্তি। চাকা জ্যাম হয়ে চুঁচুড়া ঢোকার মুখে বিকল হয়ে পড়ল ডাউন বর্ধমান লোকাল। রেলের পরিভাষায় যাকে বলা হয় ‘ব্রেক বাইন্ডিং’। এর জেরে সাতসকালেই চরম…

    Share on Social Media

    রকেটের গতিতে ছুটছিল গাড়ি, কুকুর বাঁচাতে গিয়ে কালনা রোডে সজোরে ধাক্কা, প্রাণ গেল দুই নর্তকী-সহ ৩ জনের

    নিউজ ডেস্ক: গভীর রাতে চুঁচুড়ার রাস্তায় ‘রকেটের বেগে’ ছুটছিল লাল রঙের চারচাকা গাড়িটি। আচমকাই পথের মাঝে চলে আসে একটি কুকুর। তাকে বাঁচাতে গিয়েই বিপত্তি। হাড়হিম করা দুর্ঘটনায় মৃত্যু হলো দুই…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.