রকেটের গতিতে ছুটছিল গাড়ি, কুকুর বাঁচাতে গিয়ে কালনা রোডে সজোরে ধাক্কা, প্রাণ গেল দুই নর্তকী-সহ ৩ জনের

নিউজ ডেস্ক: গভীর রাতে চুঁচুড়ার রাস্তায় ‘রকেটের বেগে’ ছুটছিল লাল রঙের চারচাকা গাড়িটি। আচমকাই পথের মাঝে চলে আসে একটি কুকুর। তাকে বাঁচাতে গিয়েই বিপত্তি। হাড়হিম করা দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবতী-সহ তিনজনের। রবিবার গভীর রাতে হুগলির পোলবার আলিনগরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। দাদপুরের একটি পানশালার দুই বার ডান্সার এবং তাঁদের এক সঙ্গীর এই আকস্মিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম জ্যোতি বিশ্বাস (২১), যোগিতা রানা ও হাসিব আহমেদ (৩০)। জ্যোতি নদীয়ার বাসিন্দা এবং যোগিতা হরিয়ানার মেয়ে। দুজনেই দাদপুরের একটি পানশালায় কর্মরত ছিলেন। রবিবার রাতে হাসিবের সঙ্গে তাঁরা গুড়াপের একটি ধাবায় খেতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই কালনা রোডের ওপর আলিনগরের কাছে দুর্ঘটনাটি ঘটে। গাড়ির চালক সাগির হোসেন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার এই দুর্ঘটনার একটি সিসিটিভি (CCTV) ফুটেজ পুলিশের হাতে এসেছে। সেই দৃশ্য দেখে শিউরে উঠছেন দুঁদে আধিকারিকরাও। ফুটেজে দেখা গিয়েছে, লাল রঙের গাড়িটি অত্যন্ত উচ্চগতিতে আসছিল। আচমকা একটি কুকুর সামনে চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি কার্যত রাস্তা থেকে উড়ে গিয়ে পাশের একটি গাছে সজোরে ধাক্কা মারে এবং কয়েকবার পালটি খায়। অভিঘাত এতটাই তীব্র ছিল যে গাড়িটি দুমড়েমুচড়ে লোহার পিণ্ডে পরিণত হয়েছে।

হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি (ডি অ্যান্ড টি) প্রিয়ব্রত বক্সি জানিয়েছেন, খবর পাওয়ার পরেই পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত গতিই এই মারণ দুর্ঘটনার মূল কারণ বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। পানশালার কর্মীরাও এই অকালমৃত্যুর খবরে শোকস্তব্ধ।

Share on Social Media
  • Related Posts

    সাতসকালে ট্রেন বিভ্রাট! চাকা জ্যাম হয়ে লাইনে দাঁড়িয়ে ডাউন বর্ধমান লোকাল, দুর্ভোগে নিত্যযাত্রীরা

    নিউজ ডেস্ক: শনি-সকালে অফিস বেরোনোর মুখেই বিপত্তি। চাকা জ্যাম হয়ে চুঁচুড়া ঢোকার মুখে বিকল হয়ে পড়ল ডাউন বর্ধমান লোকাল। রেলের পরিভাষায় যাকে বলা হয় ‘ব্রেক বাইন্ডিং’। এর জেরে সাতসকালেই চরম…

    Share on Social Media

    পণের দাবিতে বধূকে খুনের অভিযোগ, রণক্ষেত্র চুঁচুড়ার কাপাসডাঙা! শ্বশুরবাড়িতে ভাঙচুর

    নিউজ ডেস্ক: চুঁচুড়ার কাপাসডাঙায় এক গৃহবধূর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে শনিবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। পণের দাবিতে বছর তেইশের মৌমিতা চক্রবর্তীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর শ্বশুরবাড়ির…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.