পশুপ্রেমীদের প্রতিবাদের জয়, ক্যাম্পাসে কুকুরদের খাওয়ানো নিয়ে পিছু হটল আইআইটি খড়্গপুর

নিউজ ডেস্ক: ক্যাম্পাসের সারমেয়দের খাবার দেওয়ার ওপর জারি করা নিষেধাজ্ঞা নিয়ে শেষমেশ পিছু হটল আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার একটি প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করে পথকুকুরদের খাওয়ানোর নির্দিষ্ট জায়গাগুলি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের প্রতিবাদে গর্জে ওঠে ‘প্রদ্যোগিকী অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি’। প্রবল চাপের মুখে পড়ে আপাতত সেই বিতর্কিত নির্দেশিকা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আইআইটি প্রশাসন।

পশুপ্রেমী ওই সংগঠনের সদস্যরা এই নির্দেশিকার বিরুদ্ধে সরব হয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশু অধিকার কর্মী মানেকা গান্ধীকে ইমেলের মাধ্যমে একটি চিঠি পাঠান। নির্দেশিকা বাতিলের দাবিতে সোচ্চার হন পড়ুয়ারাও। সংগঠনের এক সদস্য জানান, “ক্যাম্পাসে প্রায় ৬০০টি পথকুকুর রয়েছে। তার মধ্যে ৪৫০টির বন্ধ্যাকরণ করা হয়েছে। আমাদের পক্ষ থেকে নিয়মিত ৫০টি কুকুরের খাবারের ব্যবস্থা করা হয়, বাকিদের বাসিন্দারা খাওয়ান। এই পরিষেবা বন্ধ করলে পশুদের ওপর অবিচার করা হতো।”

আইআইটি-র এক অধ্যাপক জানিয়েছেন, বিজ্ঞপ্তিতে কিছু ‘অস্পষ্টতা’ থাকায় তা স্থগিত রাখা হয়েছে। খুব শীঘ্রই একটি সংশোধিত নির্দেশিকা জারি করা হবে। তিনি আরও জানান, সুপ্রিম কোর্ট, ইউজিসি (UGC) এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত নিয়ম মেনেই মানবিক সহাবস্থান নিশ্চিত করার চেষ্টা করা হবে। আপাতত কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে স্বস্তিতে ক্যাম্পাসের পশুপ্রেমীরা।

Share on Social Media
  • Related Posts

    খড়্গপুর আইআইটিতে ফের পড়ুয়ার রহস্যমৃত্যু, ১৬ মাসে ৮ প্রাণ কেড়ে নিল দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

    নিউজ ডেস্ক: দেশের অগ্রগণ্য শিক্ষা প্রতিষ্ঠান খড়্গপুর আইআইটি-তে ফের এক ছাত্রের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ক্যাম্পাস চত্বরে। গত ১৬ মাসে এই নিয়ে মোট ৮ জন পড়ুয়া ও গবেষকের…

    Share on Social Media

    বিশ্বজয়ে খড়্গপুর আইআইটি-র ছাত্র, গণিত অলিম্পিয়াডে সেরাদের সেরা শহরের অর্চিষ্মান

    নিউজ ডেস্ক: খড়্গপুর আইআইটি-র মুকুটে নয়া পালক। ক্যাম্পাসের সীমানা ছাড়িয়ে এবার বিশ্বমঞ্চে নিজের মেধার স্বাক্ষর রাখলেন প্রতিষ্ঠানের ছাত্র অর্চিষ্মান নন্দী। ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ’-এ অংশ নিয়ে বিশ্বের প্রথম সারির সফল…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.