১২ ঘণ্টার ‘অপারেশন আসানসোল’, নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করল আমহার্স্ট স্ট্রিট থানা

নিউজ ডেস্ক: স্কুল ছুটির পর পেরিয়ে গিয়েছিল অনেকটা সময়। কিন্তু বাড়ির মেয়ে বাড়ি ফেরেনি। বুধবার দুপুরের এই ঘটনার রেশ ধরে কলকাতার শতাব্দী প্রাচীন আর্যকন্যা স্কুলের নবম শ্রেণির চার ছাত্রীর রহস্যজনকভাবে নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল বিধান সরণি এলাকায়। অবশেষে পুলিশের তৎপরতায় ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস তল্লাশির পর আসানসোল থেকে উদ্ধার করা হলো ওই চার নাবালিকাকে।

গত ৮ এপ্রিল ওই চার ছাত্রী আর পাঁচটা দিনের মতো স্কুলেই গিয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও তারা বাড়ি না ফেরায় আতঙ্কিত অভিভাবকরা আমহার্স্ট স্ট্রিট থানার দ্বারস্থ হন। পরিস্থিতির গুরুত্ব বিচার করে তড়িঘড়ি অপহরণের মামলা রুজু করে তদন্তে নামে ওসি শুভদীপ চক্রবর্তীর নেতৃত্বে একটি বিশেষ দল। হাওড়া ও শিয়ালদহ স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, চার ছাত্রী হাওড়া স্টেশনের শৌচাগারে স্কুল ড্রেস বদলে সাধারণ পোশাক পরে আসানসোলগামী ট্রেনের দিকে রওনা দিয়েছে।

তদন্তে নেমে কিশোরীদের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পায়। জানা যায়, সম্প্রতি বাড়িতে না জানিয়ে কলকাতার একটি হুক্কা বারে যাওয়ার কারণে পরিবারের কাছে বকাঝকা শুনতে হয়েছিল ওই চার ছাত্রীকে। সেই অভিমানেই কি তারা ঘর ছেড়েছিল? তদন্তকারীদের অনুমান, তাঁদের মধ্যে একজনের সঙ্গে আসানসোলের এক ১৮ বছর বয়সী যুবকের ইনস্টাগ্রামে পরিচয় হয়েছিল। সেই সূত্র ধরেই বুধবার রাতে পুলিশের একটি দল আসানসোলে পৌঁছয়।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে আসানসোলে নাকা চেকিং চলাকালীন এক বাইক আরোহী যুবক দুর্ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই ওই চার ছাত্রীর খোঁজ মেলে। জানা যায়, রাতভর আসানসোলের একাধিক হোটেলে ঘর ভাড়া নেওয়ার চেষ্টা করলেও নাবালিকা হওয়ায় কেউ তাঁদের থাকতে দেয়নি। শেষ পর্যন্ত রাত আড়াইটে নাগাদ আসানসোল স্টেশনের কাছ থেকেই তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাঁদের কলকাতায় ফিরিয়ে আনা হয়েছে। আপাতত চার ছাত্রীকে একটি হোমে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.