পিলখানা হত্যাকাণ্ড: বউবাজারের জলের ট্যাঙ্কে মিলল আগ্নেয়াস্ত্র, জালে আরও এক

নিউজ ডেস্ক: পিলখানায় প্রোমোটার শফিক খান খুনের তদন্তে বড়সড় সাফল্য পেল পুলিশ। খাস কলকাতার বউবাজার এলাকার একটি বাড়ির জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হলো দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি ম্যাগাজিন। ধৃত মহম্মদ ওয়াকিলকে জেরা করেই হরিণবাড়ি লেনের ওই ডেরার হদিশ পান তদন্তকারীরা। পুলিশের দাবি, খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই ছাদের ট্যাঙ্কে অস্ত্রগুলি লুকিয়ে রাখা হয়েছিল।

তদন্তে নেমে মেটিয়াবুরুজ এলাকা থেকে আসলাম নামে আরও একজনকে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার পুলিশ। অভিযোগ, মূল অভিযুক্ত হারুন ও রাফাকাত ওরফে রোহিতকে আশ্রয় দিয়েছিল এই আসলাম। পুলিশ জানতে পেরেছে, আসলাম সম্পর্কে হারুনের প্রথম পক্ষের শ্যালক। খুনের পর বিচালিঘাট এলাকায় গা ঢাকা দেওয়ার জন্য আসলামই ঘরের ব্যবস্থা করে দিয়েছিল। যদিও সেখানে মাত্র কয়েক ঘণ্টা কাটিয়েই ডেরা বদল করে অভিযুক্তরা। সরকারি কৌঁসুলি তারাগতি ঘটক জানিয়েছেন, পলাতকদের নাগাল পেতে আসলামকে জেরা করা অত্যন্ত জরুরি।

শনিবার তদন্তের ভার হাতে নিয়ে পিলখানায় নিহতের বাড়িতে যান সিআইডি-র গোয়েন্দারা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি চার অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছেন তাঁরা। অন্যদিকে, এই ঘটনার শিকড় কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখতে জোড়াসাঁকো এলাকার এক প্রভাবশালী দুষ্কৃতীকেও রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। লালবাজারের খাতায় নাম থাকা ওই দুষ্কৃতী অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত বলে অনুমান পুলিশের। তদন্তকারীদের ধারণা, ভিন রাজ্যে পালানোর ছক কষছে মূল অভিযুক্তরা, আর এই কাজে তাদের সাহায্য করছে স্থানীয় কিছু প্রভাবশালী যোগসূত্র।

Share on Social Media
  • Related Posts

    পাসপোর্ট রয়েছে, ভোট দিয়েছেন আজীবন! নাম বাদ পড়ায় ট্রাইব্যুনালকে ‘দ্রুত শুনানি’র নির্দেশ সুপ্রিম কোর্টের

    নিউজ ডেস্ক: বৈধ পাসপোর্ট রয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল এবং গত দুই দশক ধরে নিয়মিত ভোটও দিয়েছেন। অথচ, সাম্প্রতিক এসআইআর (SIR) প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে হঠাতই নাম…

    Share on Social Media

    বেলডাঙা হিংসা মামলা: অভিযুক্তদের জামিন রদ করতে এ বার মরিয়া এনআইএ, মামলা পৌঁছল হাইকোর্টে

    নিউজ ডেস্ক: বেলডাঙা হিংসা মামলায় ধৃত ১৫ জন অভিযুক্তের জামিন বাতিলের আবেদন নিয়ে এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। নির্দিষ্ট ৯০ দিনের সময়সীমার মধ্যে চার্জশিট জমা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    পাসপোর্ট রয়েছে, ভোট দিয়েছেন আজীবন! নাম বাদ পড়ায় ট্রাইব্যুনালকে ‘দ্রুত শুনানি’র নির্দেশ সুপ্রিম কোর্টের

    পাসপোর্ট রয়েছে, ভোট দিয়েছেন আজীবন! নাম বাদ পড়ায় ট্রাইব্যুনালকে ‘দ্রুত শুনানি’র নির্দেশ সুপ্রিম কোর্টের

    বেলডাঙা হিংসা মামলা: অভিযুক্তদের জামিন রদ করতে এ বার মরিয়া এনআইএ, মামলা পৌঁছল হাইকোর্টে

    বেলডাঙা হিংসা মামলা: অভিযুক্তদের জামিন রদ করতে এ বার মরিয়া এনআইএ, মামলা পৌঁছল হাইকোর্টে

    ভোটের মুখে ৮০০ কর্মীকে গ্রেপ্তারের আশঙ্কা, ‘রক্ষাকবচ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল

    ভোটের মুখে ৮০০ কর্মীকে গ্রেপ্তারের আশঙ্কা, ‘রক্ষাকবচ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল

    হাজার কোটির লেনদেন, ২৫টি ভুয়ো সংস্থা! সোনা পাপ্পুর ‘অস্ত্র’ জোগানে ইডি জালে বেহালার ব্যবসায়ী

    হাজার কোটির লেনদেন, ২৫টি ভুয়ো সংস্থা! সোনা পাপ্পুর ‘অস্ত্র’ জোগানে ইডি জালে বেহালার ব্যবসায়ী

    জশপুরের জঙ্গলে আকাশপথে বিপর্যয়! গাছে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল প্রাইভেট জেট, মৃত ২ পাইলট

    জশপুরের জঙ্গলে আকাশপথে বিপর্যয়! গাছে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল প্রাইভেট জেট, মৃত ২ পাইলট

    বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী! ২০ বছরের দাম্পত্য কলহের রক্তক্ষয়ী পরিণতি বড়ঞায়

    বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী! ২০ বছরের দাম্পত্য কলহের রক্তক্ষয়ী পরিণতি বড়ঞায়
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.