হাসপাতালে চিকিৎসার নামে প্রতারণা, বৃদ্ধার গয়না নিয়ে চম্পট দিল জালিয়াত

নিউজ ডেস্ক: হাসপাতালের নিরাপদ চত্বরেই কি এবার ওত পেতে থাকছে প্রতারকরা? পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে এক বৃদ্ধার গয়না চুরির ঘটনায় ফের মাথাচাড়া দিল এই প্রশ্ন। ইসিজি করার নাম করে ৭৫ বছর বয়সি এক বৃদ্ধার কয়েক লক্ষ টাকার সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

উত্তর ২৪ পরগনার পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে এদিন চিকিৎসা করাতে এসেছিলেন রেণুমালা সাহা নামে ওই বৃদ্ধা। অভিযোগ, হাসপাতাল চত্বরেই এক যুবক নিজেকে স্বাস্থ্যকর্মী পরিচয় দিয়ে তাঁর বিশ্বাস অর্জন করে। এরপর রক্ত পরীক্ষা ও ইসিজি করানোর নাম করে তাঁকে একটি নির্জন ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই যুবক বৃদ্ধাকে জানায়, পরীক্ষার সুবিধার্থে শরীরের সমস্ত অলঙ্কার খুলে রাখা প্রয়োজন। সরল বিশ্বাসে রেণুমালাদেবী তাঁর গয়নাগুলি খুলে নিজের ব্যাগে রাখেন। এরপর পরীক্ষা কক্ষের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসতেই তিনি দেখেন, ব্যাগটি নিয়ে উধাও হয়েছে সেই তথাকথিত ‘স্বাস্থ্যকর্মী’।

বৃদ্ধার আর্তনাদে আশেপাশের মানুষ ছুটে এলেও ততক্ষণে চম্পট দিয়েছে অভিযুক্ত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘোলা থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। পাল্টা সাফাই দিয়েছেন স্থানীয় বিধায়ক তথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল ঘোষ। তিনি জানিয়েছেন, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    ১০ বছর সময় দিন, বাংলাকে শীর্ষে নিয়ে যাব: সাঁইথিয়ায় বার্তা রাজনাথের; মেদিনীপুরে যোগীর হুঙ্কার— ‘এ বার বিকাশের খেলা’

    নিউজ ডেস্ক: প্রথম দফার ভোটের বাদ্যি বাজার ঠিক আগে রাজ্যে প্রচারে ‘অল-আউট’ ঝাঁপালো গেরুয়া শিবির। সোমবার ২০ এপ্রিল, বীরভূম থেকে পশ্চিম মেদিনীপুর— রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নক্ষত্র সমাবেশে তপ্ত হয়ে…

    Share on Social Media

    পাসপোর্ট রয়েছে, ভোট দিয়েছেন আজীবন! নাম বাদ পড়ায় ট্রাইব্যুনালকে ‘দ্রুত শুনানি’র নির্দেশ সুপ্রিম কোর্টের

    নিউজ ডেস্ক: বৈধ পাসপোর্ট রয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল এবং গত দুই দশক ধরে নিয়মিত ভোটও দিয়েছেন। অথচ, সাম্প্রতিক এসআইআর (SIR) প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে হঠাতই নাম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মদ্যপ পুলিশ চালকের তাণ্ডব! আসানসোলে সরু গলির ভেতরে ঢুকে পিষে দিল ৪ জনকে, রণক্ষেত্র রেলপার

    মদ্যপ পুলিশ চালকের তাণ্ডব! আসানসোলে সরু গলির ভেতরে ঢুকে পিষে দিল ৪ জনকে, রণক্ষেত্র রেলপার

    বর্ধমান নবাবহাটের নার্সিংহোমে বিধ্বংসী আগুন, প্রাণহাতে রোগীদের উদ্ধার করলেন স্থানীয়রা

    বর্ধমান নবাবহাটের নার্সিংহোমে বিধ্বংসী আগুন, প্রাণহাতে রোগীদের উদ্ধার করলেন স্থানীয়রা

    একদা লালদুর্গ কেশপুরে ফিকে লাল আবির! রেশনের চাল আর ডাল-আলুভাতে খেয়েই অস্তিত্বের লড়াইয়ে ‘লালবাড়ি’

    একদা লালদুর্গ কেশপুরে ফিকে লাল আবির! রেশনের চাল আর ডাল-আলুভাতে খেয়েই অস্তিত্বের লড়াইয়ে ‘লালবাড়ি’

    ১০ বছর সময় দিন, বাংলাকে শীর্ষে নিয়ে যাব: সাঁইথিয়ায় বার্তা রাজনাথের; মেদিনীপুরে যোগীর হুঙ্কার— ‘এ বার বিকাশের খেলা’

    ১০ বছর সময় দিন, বাংলাকে শীর্ষে নিয়ে যাব: সাঁইথিয়ায় বার্তা রাজনাথের; মেদিনীপুরে যোগীর হুঙ্কার— ‘এ বার বিকাশের খেলা’

    ভোটের ৩ দিন আগে গোসাবায় গুলিবৃষ্টি, রক্তাক্ত তৃণমূল কর্মী; অভিযোগের তির বিজেপির দিকে

    ভোটের ৩ দিন আগে গোসাবায় গুলিবৃষ্টি, রক্তাক্ত তৃণমূল কর্মী; অভিযোগের তির বিজেপির দিকে

    পাসপোর্ট রয়েছে, ভোট দিয়েছেন আজীবন! নাম বাদ পড়ায় ট্রাইব্যুনালকে ‘দ্রুত শুনানি’র নির্দেশ সুপ্রিম কোর্টের

    পাসপোর্ট রয়েছে, ভোট দিয়েছেন আজীবন! নাম বাদ পড়ায় ট্রাইব্যুনালকে ‘দ্রুত শুনানি’র নির্দেশ সুপ্রিম কোর্টের
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.