প্রতিবাদী মুখ থেকে রাজনীতির আঙিনায়, পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন কামদুনির টুম্পা কয়াল

নিউজ ডেস্ক: কামদুনি আন্দোলনের অন্যতম পরিচিত মুখ টুম্পা কয়াল এবার সক্রিয় রাজনীতিতে পা রাখছেন। শনিবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে গেরুয়া শিবিরে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। আগামী দু-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নিতে পারেন টুম্পা। শুধু যোগদানই নয়, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে লড়াই করতেও তিনি যে আগ্রহী, সে কথা নিজেই জানিয়েছেন।

২০১৩ সালের কামদুনি গণধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার চেয়ে যে আন্দোলন গড়ে উঠেছিল, তার সামনের সারিতে ছিলেন টুম্পা। দীর্ঘদিন অরাজনৈতিকভাবে লড়াই করার পর কেন এই সিদ্ধান্ত? টুম্পার মতে, “রাজনীতির ছত্রছায়ায় না থাকলে কোনও বড় আন্দোলন বা মানুষের হয়ে কাজ করা সম্ভব নয়।” তবে প্রার্থী হওয়া নিয়ে এখনও দলের কাছ থেকে কোনও পাকা কথা পাননি তিনি। তাঁর কথায়, “অনেকটা দেরি করে ইচ্ছা প্রকাশ করেছি, তাই দল যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। তবে সুযোগ পেলে নিউ টাউন বা মধ্যমগ্রাম কেন্দ্র থেকে লড়তে চাই।”

উল্লেখ্য, কামদুনি মামলায় ব্যাঙ্কশাল কোর্ট তিনজনের মৃত্যুদণ্ড দিলেও পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট সাজা মকুব করে একজনকে খালাস ও দু’জনকে আমৃত্যু কারাদণ্ড দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে বর্তমানে সুপ্রিম কোর্টে মামলা চলছে। টুম্পা কয়ালের এই রাজনৈতিক পদক্ষেপ নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। কামদুনির প্রতিবাদী সত্তা ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Share on Social Media
  • Related Posts

    শপথের আগে শুভেন্দুর ছায়াসঙ্গী খুন, ‘সুপারি কিলার’ যোগের সন্দেহ

    নিউজ ডেস্ক: রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় যখন তুঙ্গে, ঠিক তখনই এক চরম নৃশংস হত্যাকাণ্ডে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম। বুধবার রাতে দোলতলা ও মধ্যমগ্রাম চৌমাথার মাঝামাঝি দোহারিয়া এলাকায়…

    Share on Social Media

    শুভেন্দুর আপ্তসহায়ক খুনে রণক্ষেত্র যশোর রোড, তদন্তে নামছে সিআইডি ও এসটিএফ

    নিউজ ডেস্ক: বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুনের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে। রাত ১১টা নাগাদ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.